অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণে সফল জাপান

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০২ পিএম

অবশেষে মহাকাশে রকেট উৎক্ষেপণের সফল হলো জাপান। শনিবার মহাকাশে এইচ-৩ রকেট সফলভাবে উৎক্ষেপণ করেছে দেশটি। গত বছরের ব্যর্থ প্রচেষ্টার পর এবার তারা সফল হয়েছে বলে জাপানের মহাকাশ সংস্থা জানিয়েছে।

শনিবার এক বিবৃতিতে জাপানের মহাকাশ সংস্থা-অ্যারোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি (জাক্সা) জানায়, স্থানীয় সময় সকাল ৯টা ২২ মিনিটে দক্ষিণাঞ্চলীয় তানেগাশিমা মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র থেকে এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

পরিকল্পনা অনুযায়ী, এরই মধ্যে রকেটটি সফলভাবে কক্ষপথে পৌঁছেছে বলেও বিবৃতিতে জানিয়েছে জাক্সা।  

এবারের মিশন সফল হলে আগামী দুই দশকে বছরে অন্তত ছয়বার এইচ-৩ রকেটটি উৎক্ষেপণ করা হবে বলে জাক্সা জানিয়েছে।

এর আগে, গত মার্চে আরেকটি এইচ-৩ রকেট উৎক্ষেপণ করলেও ব্যর্থ হয় জাপান। রকেটে জ্বালানি প্রজ্বলন সংক্রান্ত সমস্যার কারণে তাদের সে প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল।

এইচ-৩ উৎক্ষেপণের মাধ্যমে টানা দ্বিতীয়বারের মতো মহাকাশে রকেট পাঠানোর রেকর্ড করল জাক্সা। গত মাসে চাঁদে ল্যান্ডার স্লিমকে পাঠিয়েছিল সংস্থাটি।

জাক্সা ও মিতসুবিশি হেভি ইন্ডাস্ট্রির যৌথভাবে তৈরি করা এইচ-৩ রকেট হলো এইচ-২ লঞ্চ সিস্টেমের উত্তরসূরি, যা ২০০১ সালে উদ্ভাবন করা হয়। আগে দুইবার উৎক্ষেপণ ব্যর্থ হওয়ার পর এবার এইচ-৩ রকেটের প্রজ্বলন পদ্ধতি উন্নত করা হয়।

রকেটটি ছোট আকারের দুইটি স্যাটেলাইট বহন করে। এ দুইটি স্যাটেলাইটের একটি বিভিন্ন ছবি তুলে পাঠাবে যা দুর্যোগ প্রতিরোধে অবদান রাখবে বলে আশা করা হচ্ছে। ইনফ্রারেড রশ্মি শনাক্ত করার জন্য অন্য স্যাটেলাইটে একটি সেন্সর যুক্ত করা হয়েছে।

 

একাত্তর/জো
অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর