গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে আবারও ‘ভেটো’ দেয়া হবে: যুক্তরাষ্ট্র

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:২৮ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় শিগগিরই যুদ্ধবিরতির আহবান জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি খসড়া প্রস্তাব উত্থাপন করেছে উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়া। কিন্তু বরাবরের মতো এবারও তাতে ‘না’ অর্থাৎ ভেটো দেয়ার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলছে, এই প্রস্তাব নিরাপত্তা পরিষদে চূড়ান্তভাবে উত্থাপন করা হলে তাতে ভেটো দেবে ওয়াশিংটন। 

একাধিক কূটনৈতিক সূত্রের বরাতে ইরানের প্রেস টিভি বলছে, নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য আগামী মঙ্গলবার এই প্রস্তাবের ওপর ভোটাভুটি করতে পারে। প্রস্তাবটি দুই সপ্তাহ আগে আলজেরিয়া তৈরি করেছে।

সংশ্লিষ্টরা বলছেন, জোর করে গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বের করে দেয়ার বিষয়ে ইসরাইল যে চক্রান্তমূলক পরিকল্পনা করছে, আলজেরিয়ার প্রস্তাবে তা প্রত্যাখ্যান করা হয়েছে। পাশাপাশি গাজায় সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে চলার আহবান জানানো হয়েছে। 

এছাড়াও গাজা উপত্যকায় দ্রুত ও নিরাপদে মানবিক ত্রাণ বিতরণের পরিবেশ তৈরির অনুরোধ জানিয়েছে আলজেরিয়া।

যুদ্ধবিরতি আর খাবারের অপেক্ষায় গাজার শিশুরা।

এদিকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস-গ্রিনফিল্ড শনিবার একটি বিবৃতিতে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে এই প্রস্তাব তোলা হলে তা পাস করা হবে না। এই প্রস্তাবকে সমর্থন করবে না যুক্তরাষ্ট্র।

বিশ্লেষকরা বলছেন, মার্কিন সরকার একদিকে গাজা যুদ্ধবিরতির জন্য মিশর ও ফ্রান্সের আলোচনায় যোগ দিয়েছে অন্যদিকে, তারা আলজেরিয়ার তোলা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি দিচ্ছে। এর মধ্যদিয়ে ফিলিস্তিন ইস্যুতে বাইডেন প্রশাসনের দ্বিমুখী নীতি নতুন করে পরিষ্কার হলো। 

এর আগেও একাধিকবার গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র।  

এর আগে গেলো অক্টোবর মাসের ৭ তারিখে ইসরাইলে এই দশকের সবচেয়ে বড় সামরিক অভিযান চালায় গাজার হামাস সরকার। এর পরপরই গাজায় বিমান হামলা ও স্থল হামলা শুরু করে ইসরাইল। 

এ আগ্রাসনে এখন পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত ফিলিস্তিনির সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

আরবিএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর