পাকিস্তানে সমঝোতায় ক্ষুব্ধ পিটিআই

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:২৫ পিএম

পাকিস্তানে নতুন সরকার গঠনে নওয়াজ-শাহবাজের পিএমএল-এন ও বিলওয়াল ভুট্টোর পিপিপি’র মধ্যে সমঝোতার খবরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই বলেছে, এই দুই দলের কাউকেই সরকার গঠনের রায় দেয়নি দেশের নাগরিকরা।

দু’দিন আগেই সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সাথে জোট গঠনের ঘোষণা দেয়া ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, পিএমএল-এন ও পিপিপি দীর্ঘ ৩০ বছর একসঙ্গে চলেছে, যার জন্য তারা প্রশংসার দাবিদার। এ পুরো সময়টা তারা যৌথভাবে করদাতাদের অর্থ ও নির্বাচনের ফল চুরি করেছে।

মাইক্রো ব্লগিং সাইট- এক্সে পিটিআই লিখেছে, ব্যাপক কারসাজি ও নির্বাচনী জালিয়াতির মাধ্যমে দেশে একটি ঝুলন্ত সংসদ তৈরি করে পাকিস্তানের জনগণের ইচ্ছার বিরুদ্ধে ব্যর্থ জোট সরকার চাপিয়ে দিলে বাস্তবতা বদলাবে না; জনগণের পছন্দ ইমরান খান!

পিএমএল-এন এবং পিপিপি জোটের উদ্দেশ্য পিটিআই নেতা আসাদ কায়সার বুধবার বলেছেন, নূন্যতম চক্ষু লজ্জা থাকলে তাদের উচিৎ জনগণের রায়ের প্রতি শ্রব্ধা দেখিয়ে সরকার থেকে সরে যাওয়া। এটি হবে দেশে আগের সরকারের দ্বিতীয় সংস্করন, যার কর্মকাণ্ড জনগণ ভোটের মাধ্যমে প্রত্যাখাত করেছে।

পিটিআই প্রধান ইমরান খানের সঙ্গে আদিয়ালা কারাগারে দেখা করে আসার পর জেলগেটের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় আসাদ কায়সার বলেন, শাহবাজ শরীফ নির্বাচনে সংখ্যালঘু হিসাবে বিবেচিত হয়েছেন এবং সরকার প্রধানের পদে তাকে জনগণ দেখতে চায় না, সেটা ভোটের ফলেই প্রমাণিত।

তিনি বলেন, পিপিপি নিজেই বলছে সরকার গঠনের ম্যান্ডেট তাদেরকে দেয়নি জনগণ। অথচ তাদের সমর্থন নিয়েই শাহবাজ শরীফ সরকার প্রধানের হতে যাচ্ছে। আবার সিনেট চেয়ারম্যানের পদেও বসতে যাচ্ছে পিপিপি। এটি পাকিস্তান জাতির জন্য একটি দুঃখজনক ঘটনা।

পাকিস্তানের সংবিধান অনুযায়ী ২৯ ফেব্রুয়ারি নতুন পার্লামেন্টের অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। ওই দিনই দেশটির নতুন প্রধানমন্ত্রী বাছাইয়ের ভোট অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে।

এআরএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর