শিশুর পায়ুপথে শিক ঢুকিয়ে নির্যাতন, আসামি গ্রেপ্তার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২২ এএম

চট্টগ্রাম নগরীর লালখান বাজারে একটি রেস্টুরেন্টে ১২ বছরের শিশুর পায়ুপথে লোহার শিক ঢুকিয়ে নির্যাতনের মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত জাহেদ উল্লাহ বিন খালেদ চট্টগ্রাম জেলার চন্দনাইশের বরকল এলাকার সাহাবউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, লালখান বাজারের বিরিয়ানি এক্সপ্রেসে চাকরি করতো নির্যাতিত শিশুটি। গত ১২ ফেব্রুয়ারি কাজের ফাঁকে কিছুক্ষণ বসে থাকায় কর্মচারী জাহেদ লোহার শিক পায়ুপথে ঢুকিয়ে শিশুটিকে আহত করে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ জানান, এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় মামলা করলে বুধবার পুলিশ অভিযান চালিয়ে আসকার দিঘীরপাড় এলাকা থেকে অভিযুক্ত জাহেদকে গ্রেপ্তার করে।

 

একাত্তর/জো
চট্টগ্রাম নগরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করার সময় বাসের ধাক্কায় গুরুতর আহত এক পুলিশ কনস্টেবল মারা গেছেন।
চট্টগ্রামের রাউজানে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় ১২ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনা স্থান থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্যের...
চট্টগ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, দুটি ম্যাগাজিন ও ১১ রাউন্ড গুলি-কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাস্কাট থেকে আসা এক যাত্রীর ব্যাগ থেকে ৫৩৪ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোহাম্মদ হাসান মুরাদ নামে এক যাত্রীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিরোধিতা করতে গিয়ে স্বৈরাচার ফিরে আসার পথ উন্মুক্ত করা হলে তা হবে জুলাই গণ-অভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি।
ঢাকা শহরকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য করে তুলতে সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সৌদি আরবে সম্প্রতি মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নারী ও পুরুষের বিষয়ে বিস্তারিত তথ্য উদ্ধার এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর