করোনা ভাইরাস: কমলো মৃত্যু, সংক্রমণ এখনও ১২ হাজারের ওপরে

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০৯:৫৮ এএম

করোনায় গত কয়েকদিন ধরে দুইশ ঘরে থাকা মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও ১৮৭ জন। এ নিয়ে আজ পর্যন্ত দেশে করোনায় মারা গেলেন ১৭ হাজার ৪৬৫ জন।

এর আগে, গত বৃহস্পতিবার করোনায় ২২৬ জনের মৃত্যু হয়। বুধবার মারা যান ২১০ জন । মঙ্গলবার ২০৩, সোমবার ২২০ ও রোববার রেকর্ড ২৩০ জন মারা যান। তার আগে শনিবার (১০ জুলাই) ১৮৫, শুক্রবার ২১২ ও বৃহস্পতিবার ১৯৯ জনের মৃত্যু হয়। গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

এদিকে গত ২৪ ঘণ্টায় অ্যান্টিজেনসহ ৪১ হাজার ৯৪৭টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ১৪৮ জন। দৈনিক শনাক্তের গড় ২৮ দশমিক ৯৬। এ পর্যন্ত দেশে করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ১০ লাখ, ৮৩ হাজার ৯২২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন আট হাজার ৫৩৬ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৮৪ দশমিক ৩৬। আর দেশে আজ পর্যন্ত ​শনাক্তের হার ১৫ দশমিক ০৮।

এদিন মৃত ব্যক্তির মধ্যে ১১৩ জন পুরুষ ও ৭৪ জন নারী রয়েছেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মোবাইলে গেমিং নিয়ে সংঘর্ষ, আহত ৫

বয়স বিবেচনায় এদিন ১১ থেকে ২০ বছরের দুইজন, ২১ থেকে ৩০ বছরের সাতজন, ৩১ থেকে ৪০ বছরের ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের ৩০ জন, ৫১ থেকে ৬০ বছরের ৩৬ জন, ৬১ থেকে ৭০ বছরের ৫৪ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩০ জন, ৮১ থেকে ৯০ বছরের ১২ জন, ৯১ থেকে ১০০ বছরের চারজন এবং ১০০ বছরের বেশি বয়স্ক একজন মারা গেছেন।

মৃতদের মধ্যে সরকারি হাসপাতালে ১৪৭ জন, বেসরকারি হাসপাতালে ২৮ জন এবং বাড়িতে ১২ জন মারা গেছেন।

বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ৬৮ জন, চট্টগ্রামের ৩৬ জন, রাজশাহীর ১৪ জন, খুলনার ৩৯ জন, বরিশালে আট, সিলেটে নয়জন, রংপুরে ছয় এবং ময়মনসিংহে সাতজন মারা গেছেন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর।

ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত ৯ জুলাই দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১০ লাখ পেরিয়ে যায়, আর ১৪ জুলাই মোট মৃত্যু ছাড়ায় ১৭ হাজার।

বিশ্বে শনাক্ত রোগীর সংখ্যা ইতিমধ্যে ১৮ কোটি ৮৮ লাখ ছাড়িয়েছে। আর ৪০ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এ মহামারীতে।


একাত্তর/এসি

সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অনন্য সাফল্য অর্জন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। মর্যাদাপূর্ণ এই আয়োজনে তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক...
ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র (সিজেএফডি) নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি সাঈদ আহমেদ খান...
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে বদিউর রহমান এবং নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান হিসেবে সেলিম রহমান নির্বাচিত হয়েছেন। 
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর