তহবিল সংগ্রহে গিয়ে পুতিনকে বাইডেনের গালাগাল

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৩৫ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘ক্রেজি সন অব এ বিচ’ বলে গালি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার  যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ক্যালিফোর্নিয়ায় প্রচারণার জন্য তহবিল সংগ্রহের অনুষ্ঠানে এ ঘটনা ঘটান তিনি।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান ফ্রান্সিসকো শহরে এক সমাবেশে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য রাখেন জো বাইডেন। তিনি বলেন, মানবজাতির অস্তিত্বের জন্য সর্বশেষ হুমকি হলো জলবায়ু পরিবর্তন। অথচ পুতিনের মতো ‘ক্রেজি সন অব এ বিচ’র জন্য আমাদের এখন পারমাণবিক যুদ্ধ নিয়ে ভাবতে হচ্ছে, যা বৈশ্বিক জলবায়ুর জন্য চরম হুমকি। খবর ডয়েচে ভেলে’র।

হোয়াইট হাউজ ও নির্বাচনী প্রচারণায় পুতিনের বিরুদ্ধে বাইডেনের মৌখিক আক্রমণ দিনদিন বেড়েই চলেছে। গত শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) কারাবন্দী অবস্থায় মারা যান রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মৃত্যু হয়।

নাভালনির মৃত্যুর প্রতিক্রিয়ায় মার্কিন জো বাইডেন বলেছিলেন, আমরা জানি না ঠিক কী ঘটেছিল। তবে এতে কোনো সন্দেহ নেই যে নাভালনির মৃত্যু ‘পুতিন ও তার গুণ্ডাদের’ কারণেই হয়েছে। এটি পুতিনের নৃশংসতার প্রমাণ।

তবে বিষয়টি অস্বীকার করে ক্রেমলিন বলেছে, নাভালনির মৃত্যুর সঙ্গে পুতিনের জড়িত থাকার যে দাবি পশ্চিমারা তুলেছে, তা ভিত্তিহীন ও অগ্রহণযোগ্য।

এদিকে, বাইডেন যে এবারই এ ধরনের শব্দ ব্যবহার করলেন, তা নয়। এর আগে ইউক্রেনে আগ্রাসনের কারণে বিভিন্ন অনুষ্ঠানে পুতিনকে ‘কসাই’ ও ‘যুদ্ধাপরাধী’ বলেও সম্বোধন করেছেন বাইডেন। তার আগে হামাস-ইসরায়েল সংঘাত কেন্দ্র করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকেও গালি দিয়ে বসেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত গাজা ইস্যু নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনুরোধ ও প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাগান্বিত হয়েই তাকে গালি দেন বাইডেন।

এছাড়াও ২০২২ সালের জানুয়ারিতে সংবাদমাধ্যম ফক্স নিউজের সাংবাদিক তাকে মুদ্রাস্ফীতি নিয়ে প্রশ্ন করলে বাইডেন তাকেও গালাগাল করেছিলেন। অনেকে বলেন, বয়স বেশি হয়ে যাওয়ায় মাঝেমধ্যে অসচেতনভাবেই এমন সব কাণ্ড করে বসেন মার্কিন প্রেসিডেন্ট।

 

একাত্তর/জো
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
ইরানি সামরিক কমান্ডার কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ শীর্ষস্থানীয় রাজনীতিকদের হত্যার ষড়যন্ত্রের দায়ে আসিফ মার্চেন্ট নামে এক পাকিস্তানি নাগরিককে...
ইউক্রেনে মস্কোর যুদ্ধের চতুর্থ বার্ষিকী ঘনিয়ে আসার প্রাক্কালে বুধবার এক ভিডিও কলে চীন ও রাশিয়ার পারস্পরিক সুসম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয়...
ইউক্রেন যুদ্ধ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর