রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রসহ চার আরসা সন্ত্রাসী আটক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৭ পিএম

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে অস্ত্র ও গুলিসহ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সন্ত্রাসীকে আটক করেছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে উখিয়ার জামতলীর ১৫ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ৮ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মোহাম্মদ আমিন, পেটান শরিফ, আবুল কাশেম ও সৈয়দুর রহমান। তারা উখিয়ার বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা ও আরসার শীর্ষ সন্ত্রাসী।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, আরসা সন্ত্রাসীরা রোহিঙ্গা ক্যাম্পে নাশকতা সৃষ্টির জন্য বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদসহ ১৫ নম্বর ক্যাম্পে অবস্থান নেয়। বিষয়টি জানার পর গোপনে সেখানে অভিযান চালানো হয়। তারা টের পেয়ে দৌড়ে পালানো শুরু করে। তখন ধাওয়া করে চারজনকে আটক করা হয়। আরও প্রায় ১০-১২ জন পালিয়ে যায়।

তিনি জানান, আটককৃতদের থেকে পাঁচটি ওয়ান শুটারগান, একটি এলজি, ৩৬ রাউন্ড রাইফেলের গুলি, আট রাউন্ড গুলির খোসা, চার রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি হাতে তৈরি গ্রেনেড, তিনটি বড় পটকা, একটি ওয়াকিটকি সেট, দুইটি বড় ছোরা, একটি গুলতি ও দুইটি লোহার শেকল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্য ও আটক সন্ত্রাসীদের জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা ক্যাম্পের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা করে আটকদের সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

ব্রিফিংয়ে মিয়ানমারের রাখাইনের সন্ত্রাসী গ্রুপ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি আরসার সন্ত্রাসী গ্রুপের সদস্যরা ক্যাম্পে বড় ধরনের নাশকতা ও অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করছিলো বলেও উল্লেখ করেন তিনি।

 

একাত্তর/জো
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর