কুমিল্লাকে হারিয়ে প্লে-অফে তামিমের বরিশাল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৩২ পিএম

বয়স, সমালোচনা তামিম ইকবাল কোন কিছুকেই যেন পরোয়া করেন না। আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মিস্টার খান। প্রয়োজনের সময় জ্বলে উঠলেন, এক হাতে বরিশালকে নিলেন প্লে-অফে। ৪৮ বলে ৬৬ রানের ইনিংসে তামিম শুধু কুমিল্লা ভিক্টোরিয়ান্সকেই হারাননি, জায়গা করে নিয়েছেন টুর্নামেন্টের টপ স্কোরারের শীর্ষে।

মাঠ জুড়ে কারুকার্য, দুই সপ্তাহের বিরতিতে মিরপুরে হবে রানের স্বর্গ। কিন্তু কীসের কি? ডিজাইনের আড়ালে শুধুই বোলিং ভেলকি। মিরপুরের মাঠে রান সে তো আকাশ কুসুম কল্পনা, শত চেষ্টা করেও গামিনি ঢাকতে পারেন নি নিজের ব্যর্থতা।

স্লো উইকেটে টস জিতে শুক্রবার তাই ফিল্ডিং বেছে নেন তামিম ইকবাল, কুমিল্লাকে হারাতে পারলেই প্লে-অফে চলে যাবে ফরচুন বরিশাল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ বরিশালের হাতে, সুনিল নারিন আউট মাত্র ১৬ রানে।

এদিন আর কারিশমা দেখাতে পারেন নি লিটন দাস, ১২ বলে খেলেন ১২ রানের ইনিংস, তাইজুলের বলে কুমিল্লা ব্যাটার ডিসমিস। মন্থর উইকেটে তাওহীদ হৃদয় ছিলেন ভিক্টোরিয়ানদের ভরসা। ২৫ রানে ম্যাককয় তাকে দেখান ফেরার রাস্তা।

গেল দুই ম্যাচের মতো এদিনও মঈন আলীর আপসেট। ২৩ রানে ওকে আউট করেন আকিফ জাভেদ। আন্দ্রে রাসেলও ছিলেন ফ্লপ, ওর ব্যাটে আসে মোটে ১৪ রান, তাইজুলের বলে আউট হন ক্যারিবিয়ান।

শেষদিকে জাকির আলীর ব্যাট যেন খোলা তলোয়ার। ১৬ বলে ৩৮ রানের ইনিংস খেলেন কুমিল্লা কিপার। ওর ব্যাটে ভর করেই কুমিল্লা চ্যালেঞ্জিং পুঁজি পায় নির্ধারিত ওভারে, বোর্ডে ১৪০ রান তোলে ৮ উইকেটে।

লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই আহমেদ শেহজাদ ধরেন উল্টো পথ, মাত্র ১ রানে ওকে ফেরান এনামুল হক। দ্বিতীয় উইকেটে তামিমকে সঙ্গ দেন কাইল মায়ার্স, ১ বাউন্ডারি, ২ ছক্কায় করেন ২৫ রান।

বরিশালের হয়ে এক প্রান্ত এদিন আগলে রেখেছিলেন তামিম ইকবাল, ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় কুমিল্লাকে করেন নাজেহাল।

একাত্তর/আরএ
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ১২তম আসরে দুর্নীতি ও ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০২৫ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) ঘিরে ওঠা ফিক্সিংয় বা ম্যাচ গড়াপেটার গুঞ্জন শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। দীর্ঘ তদন্ত শেষে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি জানিয়েছে,...
বিপিএলের এলিমিনেটর ম্যাচে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মঙ্গলবার অবিশ্বাস্য নাটকীয়তার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। টানটান উত্তেজনার ম্যাচে শেষ বলের ছক্কায় রংপুর রাইডার্সকে তিন উইকেটে হারিয়ে দ্বিতীয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর