টি-টোয়েন্টি বিশ্বকাপের কাউন্টডাউন শুরু  

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৩ পিএম

ক্রিকেট খেলা নিয়ে তেমন কোন আগ্রহ নেই এদেশে। তবে দিনে দিনে ক্রিকেট খেলুড়ে দেশগুলোর প্রবাসীদের সংখ্যা বাড়ছে। গড়ে উঠছে চমৎকার অবকাঠামো। আছে বয়সভিত্তিকসহ জাতীয় দল। আয়োজক হওয়ায় প্রথমবারের মতো বিশ্বকাপও খেলবে যুক্তরাষ্ট্র। আর বিপুল সাড়া না পরে গেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কে ঘিরে উৎসবের রঙটাও তাই লেগেছে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে এবার যৌথ আয়োজক দেশটি। নিউইয়র্ক, ফ্লোরিডা আর টেক্সাসে হবে খেলা। সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত দ্বীপগুলো মেতে উঠবে ক্রিকেট উৎসবে। 

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১০০ দিনের কাউন্টডাউন শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর। স্থানীয় সময় মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) এ উপলক্ষ্যে নিউইয়র্কের টাইমস স্কয়ারে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। এতে উপস্থিত ছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে দু’বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ও সাবেক অধিনায়ক ডোয়াইন ব্রাভো। ছিলেন ইংল্যান্ডের হয়ে ২০১৯ সালের বিশ্বকাপ জয়ী লিয়াম প্লাঙ্কেট।

বিশালাকৃতির ক্রিকেট বলের সামনে দাঁড়িয়ে এই দুই তারকা ট্রফি উঁচিয়ে ধরার মধ্য দিয়ে সূচনা করেন বিশ্বকাপ যাত্রার। এসময় তারা শিশুদের সঙ্গে ছবি তোলেন। আবদার মেটান অটোগ্রাফের। মেতে ওঠেন উৎসবে। অনুষ্ঠান আয়োজনে সব ধরনের সহায়তা দেয়ার পাশাপাশি বিনামূল্যে স্মারক জার্সি বিতরণ করে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। 

টেক্সাসের ডালাসে প্রতিবেশি দুই দেশ যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যকার ম্যাচ দিয়ে পহেলা জুন শুরু হবে এবারের বিশ্বকাপ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের খেলা হবে নিউইয়র্কে ৯ই জুন। তবে তার দু’দিন আগে ৭ই জুন ডালাসে শ্রীলংকার সঙ্গে ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশ দল তাদের বিশ্বকাপ শুরু করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ আরও একটি ম্যাচ খেলবে, ১০ জুন খেলাটি হবে নিউইয়র্কে সাউথ আফ্রিকার বিপক্ষে। 

২৯ জুন বার্বাডোসের ক্যানসিঙটন ওভালে হবে এবারের ফাইনাল খেলা। তাহলে এবার চ্যাম্পিয়ন হবে কোন দল? অনুষ্ঠানের এক পর্যায়ে একাত্তর টেলিভিশনের পক্ষ থেকে প্রশ্নটি করা হয়েছিল ডোয়াইন ব্রাভোকে। খুব হেসে উত্তরে তিনি বলেন, আমার জানা নেই। কারণ আমি ঈশ্বর নই। তবে ওয়েস্ট আমার দেশ। আমরা দু’বার চ্যাম্পিয়ন হয়েছি। এবারও আমরা চ্যাম্পিয়ন হতে এসেছি।

তাহলে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখেছেন? কেমন করবে বাংলাদেশ? এমন প্রশ্নে আরও স্বতঃস্ফূর্ত হয়ে উঠলেন তিনি। পরিষ্কার বাংলায় ডোয়াইন ব্রাভো গেয়ে উঠলেন, ‘ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি…”। এরপর বললেন, গুড উইশেশ ফর বাংলাদেশ। অর্থাৎ, টাইগারদের জন্য সৌভাগ্য কামনা করলেন তিনি।  

লিয়াম প্লাঙ্কেট বলেন, যেভাবে এশিয়ার দেশগুলোয় আমেরিকার সুপার বোল জনপ্রিয় হয়ে উঠছে। তেমনি এদেশেও ক্রিকেট জনপ্রিয়তা পাবে। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি স্মরণীয় বিশ্বকাপের আয়োজন করবে বলেই আমার বিশ্বাস।

বিভিন্ন দেশের সমর্থকদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিরাও যোগ দিয়েছিলেন সেই উৎসবে। বিশেষ করে শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাংলাদেশের খেলা নিয়ে প্রবাসীরা ভীষণ আশাবাদী। নিউইয়র্কে প্রথমবারের মতো বিশ্ব ক্রিকেটের আসর দেখা যাবে। আর সবাই নিজ নিজ দলের প্রতি শুভকামনা জানিয়েছেন। তবে সব টিকেট বিক্রি হয়ে যাওয়ায় এ নিয়ে রীতিমতো হাহাকারও দেখা গেছে অনেকের মাঝে।    

২০টি দেশের অংশগ্রহণে এবারে বিশ্বকাপে মোট ৫৫টি ম্যাচ দেখবে বিশ্ব। আর কানাডা, যুক্তরাষ্ট্র এবং উগান্ডা প্রথমবারের মতো খেলবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে।

এআরএস
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর