পঁচাত্তরের পর ক্ষমতা ক্যান্টনমেন্টে বন্দি হয়: প্রধানমন্ত্রী

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০১:০৬ পিএম

পঁচাত্তরের পর ক্ষমতা জনগণের হাতে নয়, ক্যান্টনমেন্টে বন্দি হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘একবিংশ শতাব্দীতে দক্ষিণ এশিয়ার সাংবিধানিক আদালত: বাংলাদেশ ও ভারত থেকে শিক্ষা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ভারতে গণতান্ত্রিক অধিকার প্রথম থেকেই ছিলো। আর পাকিস্তান আমল ও পঁচাত্তরের পরের বাংলাদেশ পেয়েছে সামরিক স্বৈরশাসক। মানুষের ভোট ভাতের অধিকার ছিলো না। মানুষ শোষিত ও বঞ্চিত হয়েছিলো। 

এসময় ভারতবাসীকে ‘সৌভাগ্যবান’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতে গণতান্ত্রিক ধারা অব্যাহত ছিলো। আরা বাংলাদেশ বারবার এসেছে অমানিশার অন্ধকার। উর্দি পরে ক্ষমতা দখল করে অবৈধ ক্ষমতাকে বৈধ করার চেষ্টা হয়েছে।

তিনি বলেন, ২০০৯ সাল থেকে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে দেশে আর্থ-সামাজিক উন্নয়ন হচ্ছে। এটাই প্রমাণিত সত্য যে ধারাবাহিক গণতান্ত্রিক সরকার থাকলে উন্নয়ন সম্ভব।

প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের  মৌলিক, গণতান্ত্রিক  অধিকার নিশ্চিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনও স্বাধীন করা হয়েছে। জাতির পিতা সবসময় স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করতেন। তার আদর্শ নিয়েই আমাদের পথচলা।  স্বাধীন বিচার বিভাগ, শক্তিশালী পার্লামেন্ট এবং প্রশাসন একটি দেশকে উন্নয়নের পথে নিয়ে যেতে পারে। 

শেখ হাসিনা আরও বলেন, আমি চাই দেশের মানুষ ন্যায়বিচার পাবে, কেউ যেনো পনেরোই আগস্ট স্বজনহারা আমাদের মতো বিচারহীনতায় না ভোগে। সংবিধানে বিচার পাওয়ার অধিকার সবারই আছে। ১৫ আগস্ট আমার যারা আপনজন হারিয়েছি, তাদের ক্ষেত্রে বিচারের বাণী নিভৃতে কেঁদেছে। ন্যায় বিচার পেতে আমাকেই রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হয়।

তিনি বলেন, পঁচাত্তরের পর এদেশের ক্ষমতা জনগণের হাত থেকে, ক্যান্টনমেন্টে বন্দি হয়। প্রায় ২১ বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্ষমতা সামরিক শাসকদের হাতে বন্দি ছিলো। সংবিধান লংঘন করে ক্ষমতা দখল যে অসাংবিধানিক এবং অসাংবিধানিক ও অনির্বাচিত কেউ ক্ষমতায় থাকতে পারে না; সেটা অবৈধ, উচ্চ আদালত তার রায়ে সেই ঘোষণা জারি করে বাংলাদেশের আদালত জনগণকে নিঃশ্বাস ফেলার সুযোগ করে দিয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, পঞ্চদশ সংশোধনী গণতন্ত্রকে সুসংহত করেছে। উচ্চ আদালতের রায় অনুসরণ করে জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করা হয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি নির্বাচন প্রক্রিয়া ও কমিশনের স্বাধীন করেছি আমরা, যেনো তারা মানুষের অধিকার নিশ্চিত করেতে পারি।

এসময় আদালতে বাংলায় রায় দেওয়া জরুরি বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এর আগে শুক্রবার বাংলাদেশ সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে দুদিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এআর
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর