পশুর নদীতে কয়লাবাহী কার্গোডুবি

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৩ পিএম

মোংলা বন্দরের পশুর নদীর নৌ চ্যানেলে ৯৫০ মেট্রিক টন কয়লা নিয়ে ‘এম ভি ইশরা মাহমুদ’ নামে একটি কার্গো ডুবে গেছে। এসময় জাহাজের ১১ নাবিক সাঁতরিয়ে কূলে উঠে যান।

শনিবার বেলা ১১টার দিকে পশুর নদীর চরকানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মোংলা বন্দরের ৬ নম্বর মুরিং বয়ায় অবস্থান করা মার্শাল আইল্যান্ড পতাকাবাহী মার্চেন্ট শিপ ‘এমভি পারাস’ থেকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ায় একটি বেসরকারি কোম্পানিতে নেয়া হচ্ছিলো এই জ্বালানি কয়লা।

এম ভি ইশরা মাহমুদের মাস্টার কাজী কামরুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কয়লা বোঝাই করে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিলেন তারা। ওই দিন পশুর নদীর বানিশান্তা বাজার বয়ায় নোঙ্গরে রাখা হয় কার্গোটি। জাহাজটির তলা ফেটে পানি ঢুকতে শুরু করলে সেখান থেকে দ্রুত ছেড়ে এসে পশুর নদীর চরকানা এলাকায় আসা মাত্রই ডুবতে থাকে। এসময় জাহাজে থাকা ১১ নাবিক দ্রুত সাঁতরিয়ে কূলে উঠে।

এরপরই ডুবে যাওয়া এমভি ইশরা মাহমুদ কার্গো জাহাজ থেকে কয়লা অপসারণ করে পাশে অবস্থান করা একটি বার্জে রাখতে শুরু করে মালিকপক্ষ।

মোংলা বন্দর কর্তৃপক্ষের জনসংযোগ বিভাগের উপ পরিচালক মো. মাকরুজ্জামান বলেন, কয়লা নিয়ে কার্গো জাহাজটি পশুর নদের চরে ডুবে যাওয়ায় বন্দরের নৌ চ্যানেল নিরাপদ ও ঝুঁকিমুক্ত রয়েছে।

দুর্ঘটনার পর পশুর চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।

কেএসএইচ
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
চট্টগ্রাম বন্দরে ১২০০ টন কাঁচামাল নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে। বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায় বন্দর সীমানায় যান্ত্রিক ত্রুটির কবলে পড়া জাহাজটি প্রায় ডুবে গেছে।
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর