বিশ্বে করোনা আক্রান্তদের ০.৬ শতাংশের অবস্থা গুরুতর

আপডেট : ১৮ জুলাই ২০২১, ১০:৫৪ এএম

বিশ্বে করোনায় যারা চিকিৎসা নিচ্ছেন তাদের মধ্যে ০ দশমিক ৬ শতাংশের অবস্থা গুরুতর। এছাড়া বাকি ৯৯ দশমিক ৪ শতাংশের রয়েছে স্বাভাবিক উপসর্গ। করোনা আক্রান্ত হওয়ার পর পুরো বিশ্বে এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১ কোটি ২৭ লাখ ১২ হাজার ৭৪১ জন। এর মধ্যে স্বাভাবিক রয়েছেন ১ কোটি ২৬ লাখ ৩৩ হাজার ৫৩২ জন। গুরুতর ৭৯ হাজার ২০৯ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান করা ওয়েবসাইট ওয়ার্ল্ডও-মিটারের শনিবার (১৭ জুলাই) সকালের তথ্য অনুযায়ী বিশ্বে করোনা সংক্রমিত হওয়ার পর এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ কোটি ৩৪ লাখ ৯২ হাজার ২০৬ জন। এছাড়া মৃত্যুবরণ করেছেন ৪০ লাখ ৯১ হাজার ৯০৯ জন। বিভিন্ন সময়ে সংক্রমিত হয়েছেন ১৯ কোটি ২ লাখ ৯৬ হাজার ৮৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন দেশে মৃত্যু হয়েছে ৮ হাজার ৬৫৩ জনের। নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫ লাখ ৬২ হাজার ৫৭০ জন।

ওয়ার্ল্ডও-মিটার বলছে, বিশ্বে সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ৪৯ লাখ ২৯ হাজার ৮৫৬ জন। এর মধ্যে মারা গেছেন ৬ লাখ ২৪ হাজার ৬০৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৫৩১ জন। সর্বমোট করোনা পরীক্ষা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৬৪ হাজার ৮০২টি।

সংক্রমণ বিবেচনায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। এশিয়ার এই দেশটিতে এখনও পর্যন্ত ৩ কোটি ১০ লাখ ৬৩ হাজার ৯৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৪ লাখ ১৩ হাজার ১২৩ জনের। আর সুস্থ হয়েছেন ৩ কোটি ২ লাখ ২০ হাজার ১৮৩ জন।

শনাক্ত তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত হওয়ার পর সেরে উঠেছেন ১ কোটি ৭৯ লাখ ৫১ হাজার ৬৯৯ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৫০০ জনের। সব মিলিয়ে আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৩ লাখ ৮ হাজার ১০৯ জন।

ব্রাজিলের পর যথাক্রমে আক্রান্ত বিবেচনায় দশ দেশের তালিকায় রয়েছে রাশিয়া, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি ও স্পেন।

আরও পড়ুন: ৫০০ টাকার টিকা দিতে স্বাস্থ্য অধিদপ্তরের খরচ ২৫০০ টাকা!

প্রসঙ্গত, বাংলাদেশে করোনা সংক্রমণের ৪৯৫ তম দিনে ১৮৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ১৪৮ জন। এখনও পর্যন্ত রোগী শনাক্ত হয়েছে ১০ লাখ ৮৩ হাজার ৯২২ জন। মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৪৬৫ জনের।


একাত্তর/আরএ

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর