অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংকের এমডি

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৪৪ এএম

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর। একদিনের সফরে তিনি শনিবার সন্ধার পর ঢাকায় পৌঁছান।

রোববার সকালে রাজধানীর শেরেবাংলা নগরে মন্ত্রীর নিজ দপ্তরে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার, ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসারসগ সংস্থাটির ঢাকা অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

বিশ্বব্যাংকের ঢাকা অফিস জানায়, অ্যানা বেজার্ড বাংলাদেশের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, সুশীলসমাজ এবং বেসরকারি খাতের নেতাদের সঙ্গে দেখা করার কথা রয়েছে। তার সঙ্গে রয়েছে দক্ষিণ এশিয়া অঞ্চলের বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।

সংস্থাটি আরও জানায়, স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে বিশ্বব্যাংক ছিল অন্যতম। দেশ স্বাধীনের পর বিশ্বব্যাংক বাংলাদেশে ৪১ বিলিয়নের বেশি প্রতিশ্রুতি দিয়েছে। এ ঋণের বেশিরভাগই অনুদান বা রেয়াতি ঋণ। বাংলাদেশে বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) দ্বারা সমর্থিত বৃহত্তম চলমান কর্মসূচি রয়েছে।

একদিনের সফরে গতকাল শনিবার সন্ধ্যায় ঢাকায় আসেন অ্যানা বেজার্ড। বাংলাদেশে এটিই তার প্রথম সরকারি সফর।

এআর
দেশের সব সরকারি সেবা শতভাগ ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, দেশের প্রতিটি মানুষকে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে...
২০০৬ সালে গঠিত ভিসা পলিসি সহজ করার জন্য কাজ করেছে সরকার। এই লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে।
বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করাকে বর্তমান সরকার মধ্যমেয়াদি অর্থনৈতিক কৌশলের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশের চার কোটি ১০ লাখ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে সহায়তার লক্ষ্যে নতুন অর্থবছরের বাজেটে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে ১৪ হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ দেওয়া হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে এই...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর