চুরির অপবাদ সইতে পারলেন না নরসুন্দর নুর

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১১ পিএম

লালমনিরহাটে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  মৃতের পরিবারের দাবি, মোটরসাইকেল চুরির অভিযোগ এনে মারধর করা হলে এ অপমান kfv সহ্য হয়নি। তাই এই বিষপান ও মৃত্যু।

রোববার দুপুরে জেলার কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডার ইউনিয়নের কাঞ্চনশ্বর দুল্লার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত নুর আলম (২৮) ওই এলাকার নওশের আলীর ছেলে। নুর পেশায় নরসুন্দর ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত দুইটার দিকে সেলুনের কাজ শেষে ফেরার পথে বাড়ির পাশে দুল্লার বাজারে একটি মটরসাইকেল দেখতে পায় নুর। কিন্তু সেখানে কাউকে না পেয়ে গাড়িটি তার বাড়ির সামনে এনে রাখেন। পরে রোববার সকালে গাড়ির মালিক একই এলাকার আসাদুল খোঁজ পেয়ে তার কাছে এসে মিষ্টি খাওয়ানোর কথা বলে পাঁচ হাজার টাকা দিয়ে মটরসাইকেল চায়।

কিন্তু মোটরসাইকেল নেওয়ার পরে তাকে কৌশলে দুল্লারবাজার ক্লিনিকের সামনে নিয়ে তাকে দেওয়া টাকা হাতিয়ে নেওয়া হয়। এসময় আসাদুলের পিতা আজিজুল, চাচা নাজুল্লা তাকে এলোপাথাড়ি মারধর করেন।

নুরের স্ত্রী বলেন, সে মোটরসাইকেল রাতে বাজারে পেয়ে বাড়ির সামনে এনে রেখেছিলো। নূর মোটরসাইকেল চালাতেও পারেনা। আজ সকালে তাকে টাকার লোভ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে চুরির অপবাদে মারধর করে। সেই অভিমানে আমার স্বামী আত্মহত্যা করেছে। আমি এর সঠিক বিচার চাই।

এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবীর বলেন, ঘটনাটি শুনেছি। আমাদের পুলিশ সেখানে পাঠানো হয়েছে। পরিবার অভিযোগ শুনে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

লালমনিরহাট সদর হাসপাতালের ময়না তদন্তকারী চিকিৎসক শুভ বলেন, মর্গে ময়নাতদন্ত করা হলেও হাসপাপাতালের মরদেহ তালিকায় তার নাম পাওয়া যায়নি।পরে থানার তালিকা মোতাবেক ভিসেরা রিপোর্ট দেওয়া হবে।

একাত্তর/এসি
লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদল নয়, বরং জামায়াত-শিবিরের ক্যাডাররা ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বিএনপি নেতা ও গণঅধিকার পরিষদের সাবেক...
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর