ন্যাটোতে যোগদানে হাঙ্গেরির সম্মতি পেলো সুইডেন

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩৪ পিএম

সুইডেনের ন্যাটো জোটে যোগদানের বিষয়ে সম্মতি দিয়েছে হাঙ্গেরির পার্লামেন্ট। সোমবার এই অনুমোদনের ফলে দেশটির পশ্চিমাদের সামরিক জোটে যোগদানে আর কোনও বাধা রইলো না। 

দুই বিশ্বযুদ্ধ ও শীতল যুদ্ধের সময় নিরপেক্ষ থাকা দেশটির ন্যাটোতে যোগদান ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টার্সসন সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, আজ একটি ঐতিহাসিক দিন। ইউরো-আটলান্টিক নিরাপত্তার দায়িত্ব কাঁধে নিতে প্রস্তুত সুইডেন।

সুইডেনের ন্যাটোতে যোগদানে সম্মতি দিতে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সরকারের ওপর ন্যাটো মিত্রদের চাপ ছিল।

ন্যাটো মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ হাঙ্গেরির পার্লামেন্টে অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, সুইডেনের সদস্য হওয়া আমাদের সবাইকে শক্তিশালী ও নিরাপদ করবে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জোট নিরপেক্ষ অবস্থান পরিত্যাগ করে ন্যাটোতে যোগদানের আবেদন করে সুইডেন। এর আগে, ন্যাটো জোটে যোগ দিয়েছে নিরপেক্ষ থাকা আরেক দেশ ফিনল্যান্ড।

 

একাত্তর/জো
হাঙ্গেরির পূর্বাঞ্চলীয় একটি মহাসড়কে গভীর রাতে পোলিশ পর্যটকবাহী এক যাত্রীবাহী বাস খাদে পড়ে উল্টে গিয়ে অন্তত ১২ জন নিহত এবং ১০ জন গুরুতর আহত হয়েছেন। রোববার সকালে এক ফেসবুক পোস্টে হাঙ্গেরির...
সুইডেনের স্টকহোম শহরের এক কনকনে শীতের রাতে ম্যাকডোনাল্ডসের ডিউটি শেষে বাড়ি ফিরছিলেন ২০ বছর বয়সী শিক্ষার্থী মুরাদ আবদেলকাদর। পথিমধ্যে কালো পোশাক পরা এক তরুণ হঠাৎ পিস্তল উঁচিয়ে তাঁর দিকে এগিয়ে আসে...
হাঙ্গেরির রাজনীতিতে এখন এক নাটকীয় পটপরিবর্তন! যে দেশের প্রধানমন্ত্রী এককালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাদর আমন্ত্রণ জানিয়েছিলেন, সেই হাঙ্গেরির নবনির্বাচিত সরকার প্রধান পিটার...
উত্তর ইউরোপের দেশগুলোর ওপর দিয়ে বয়ে যাওয়া শক্তিশালী শীতকালীন ঝড় ‘জোহানেস’-এর তাণ্ডবে সুইডেনে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঝড়ের প্রভাবে নরডিক দেশগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও যোগাযোগ ব্যবস্থা...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর