ভিকারুননিসার শিক্ষক মুরাদ দুইদিনের রিমান্ডে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৩০ পিএম

যৌননির্যাতনের অভিযোগ ওঠা রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক গ্রেপ্তারকৃত মুরাদ হোসেন সরকারকে ৭ দিনের রিমান্ডে চায় পুলিশ। পুলিশের আবেদনের প্রেক্ষিতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার দুপুরে যৌন হয়রানির অভিযোগে গ্রেপ্তার হওয়া মুরাদ হোসেনকে আদালতে তোলে পুলিশ।

এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে সোমবার রাতে কলাবাগানের একটি বাসা থেকে মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। 

ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সোমবার রাতে মুরাদ হোসেনকে সাময়িকভাবে বরখাস্ত করে ভিকারুননিসার কর্তৃপক্ষ। এর আগে তাকে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখা থেকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করা হয়। 

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় এক তরুণীর করা নারী নির্যাতন মামলায় মুরাদকে গ্রেপ্তার করা হয়।

বিক্ষুব্ধ শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, অভিযুক্ত মুরাদ হোসেন দীর্ঘদিন ধরেই কোচিংয়ে পড়ানোর নামে ছাত্রীদের যৌন হয়রানি করে আসছিলেন।

এআর
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার মামলায় আবার তদন্তের আদেশ দিয়েছেন আদালত।
নিয়ম না মানার অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণির ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিলই থাকছে।
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী অরিত্রী অধিকারীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলার রায় ঘোষণার তারিখ আবারো পেছানো হয়েছে।
রাজধানীর বেইলি রোডের বহুতল ভবনে লাগা আগুনে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও অনেকেই। মৃতদের মধ্যে রয়েছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রভাতী শাখার শিক্ষক লুৎফুন নাহার লাকি...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর