গাজায় যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবও অনিশ্চিত

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪২ পিএম

গাজা উপত্যকায় বড় ধরনের মানবিক বিপর্যয় এড়াতে যুদ্ধবিরতির সবশেষ প্রস্তাবটিও হোঁচট খেতে পারে। কারণে প্যারিস বৈঠক থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠি- হামাসের কাছে যুদ্ধবিরতির যে প্রস্তাব পাঠানো হয়েছিলো, সেটি নিয়ে সংগঠনটির মতামতকে মেনে নিতে পারেনি ইসরাইল।

ইসরাইলের গণমাধ্যম চ্যানেল টুয়েলভ এক জেষ্ঠ ইসরাইলি কর্মকর্তার সূত্রে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, চলমান গাজা যুদ্ধবিরতি নিয়ে প্যারিসে যে কাঠামোটির উপর আলোচনা হয়েছে, সেখানে হামাসের দেয়া দাবিগুলোকে যুক্তিযুক্ত মনে করছে না তেল আবিব। ফলে এই দফাও প্রস্তাবটিও ভেস্তে যেতে পারে।

কাতার, যুক্তরাষ্ট্র ও মিসরের সমন্বয়ে চলমান প্যারিস শান্তি আলোচনা থেকে যুদ্ধবিরতির একটি প্রস্তাব দেয়া হয় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসকে। এই প্রস্তাব অনুসারে গাজায় ৪০ দিনের একটি যুদ্ধবিরতি হবে এবং এই সময়ে হামাসের হাতে জিম্মি ও ইসরাইলি কারাগারে বন্দী ফিলিস্তিনি বন্দীদের বিনিময় করা হবে।

প্যারিসে অনুষ্ঠিত শান্তি আলোচনা অনুযায়ী, হামাসের হাতে আটক একজন ইসরাইলি জিম্মির বিনিময়ে ১০ জন করে ফিলিস্তিনিকে মুক্তি দেয়া হতে পারে। এ ৪০ দিনে ইসরাইল বা হামাসের পক্ষ থেকে কোন ধরনের সামরিক কর্মকাণ্ড পরিচালনা করা হবে না।

হামাসের হাতে থাকা ১৯ বছরের কম ও ৫০ বছরের বেশি বয়সি এবং অসুস্থ ৪০ জিম্মিকে মুক্তি দেয়া হবে। বিপরীতে ইসরাইল মুক্তি দেবে ৪০০ ফিলিস্তিনিকে। একই সাথে ইসরাইল এই ৪০০ জনকে আর কখনোই গ্রেপ্তার করবে না বলে নিশ্চয়তা দেবে। গাজার হাসপাতাল ও বেকারিগুলো পুনরায় চালু করা হবে।

এসব প্রস্তাবে উপর হামাস কিছু মতামত দিয়ে আবারও তা ফেরত পাঠায় প্যারিসে। সেই মতামতের সঙ্গে একমত হতে পারছে না ইসরাইল। ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সূত্র বলেছেন, ইসরাইল গাজায় সহায়তার পথ প্রসারিত না করলে নতুন করে কোনো চুক্তি হওয়া সম্ভব হবে না।

ইসরাইল ও হামাসের মূল দৃষ্টিভঙ্গিতে পার্থক্য আছে। ইসরাইল চায়, নতুন যুদ্ধবিরতির চুক্তিটি হবে সাময়িক সময়ের জন্য। কিন্তু হামাস চাইছে, একটি স্থায়ী যুদ্ধবিরতি কিংবা এমন একটি যুদ্ধবিরতি যা স্থায়ী শান্তির পথ খুলে দেবে, ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি মিলবে। এজন্যই উভয় পক্ষের একমত হওয়া সম্ভব হচ্ছে না।

সোমবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে, আমরা নতুন করে চুক্তিতে যেতে চাই। আমরা সেজন্য প্রস্তুতও রয়েছি। এখন হামাস রাজি হলেই চুক্তিতে পৌঁছানো সম্ভব। তবে হামাস চুক্তিতে যাওয়ার জন্য যে দাবি জানাচ্ছে, তা অসঙ্গত।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ফিলিস্তিনের গাজায় আগামী সপ্তাহের গোড়াতেই যুদ্ধবিরতি শুরু হতে পারে বলে তিনি আশা করছেন। আশা করছি, আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতি দেখতে পাবো। এ ব্যাপারে খুবই কাছাকাছি পৌঁছে গেছে সবপক্ষ। তবে এখন শেষ করা যায়নি।

গাজায় ক্রমশ ঘনীভূত হতে থাকা মানবিক সংকটের মধ্যে মিসর, কাতার, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের প্রতিনিধিরা ইসরাইল ও হামাসের মধ্যে সমঝোতার চেষ্টা করে যাচ্ছেন। চলমান যুদ্ধে সাময়িক বিরতি টানা ও গাজায় অবস্থান করা ইসরাইলি জিম্মিদের মুক্ত করার কৌশল খুঁজছেন তাঁরা।

এআর
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে চলমান সামরিক সংঘাত ও টানটান উত্তেজনার মধ্যেই রণকৌশলে বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট বার্তা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। বাহিনীটির রাজনৈতিক...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর