কুসিক উপনির্বাচন: সাক্কুর উঠান বৈঠকে হামলার অভিযোগ

আপডেট : ০২ মার্চ ২০২৪, ০৯:২০ এএম

কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র পদে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।  

শুক্রবার বিকেলে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের কাটাবিল ও বালুধুম এলাকায় এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করে মনিরুল হক সাক্কু বলেন, আমরা কাটাবিল ও বালুধুম এলাকায় উঠান বৈঠকের আয়োজন করি। বৈঠকের আগে চেয়ার টেবিল সাজানোর কাজ চলছিল। এসময় ওয়ার্ড কাউন্সিলর সাইফুল বিন জলিলের নেতৃত্বে ২০/২৫ জনের একটি দল এসে চেয়ার টেবিল ভাঙচুর করেন।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন বলেন, মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর উঠান বৈঠকে ভাঙচুরের মৌখিক অভিযোগ পেয়েছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

আগামী ৯ মার্চ ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে কুমিল্লা সিটিতে মেয়র পদে ভোটগ্রহণ হবে। এবার মেয়র পদে আওয়ামী লীগের দু'জন এবং সাক্কুসহ বিএনপির সাবেক দু'জন নেতা লড়ছেন। 

আরবিএস
কুমিল্লার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত চলা অভিযানে নগরীসহ জেলার বিভিন্ন এলাকা থেকে ৬২৪ জনকে আটক করা হয়েছে।
আসন্ন ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের নিবন্ধন কার্যক্রম আগামী রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে...
অপ্রতিম হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত তুহিনসহ তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে তারা হত্যার দায় স্বীকার করলেও ঘটনার বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের...
‘আমার ছেলের বয়স যখন মাত্র দুই বছর, তখন সে এই এলাকায় এসেছে। অপ্রতিম আপনাদের কাছেই বড় হয়েছে, আপনাদের আদর-স্নেহ পেয়েছে, আপনাদের বাসায় খেয়েছে। তাই আজ আপনাদের কাছেই আমার অপ্রতিমকে সোপর্দ করছি,...
মিয়ানমারে পাচারের সময় চট্টগ্রামের মীরসরাইয়ে চার ট্রাক ভর্তি ইউরিয়া সারসহ তিন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
রাজবাড়ীতে একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নজরুল ইসলাম খান নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে কলম্বিয়া প্রজাতন্ত্র। এর মধ্য দিয়ে লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের আরেক মিত্র ওয়াশিংটনের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো।
অত্যাধুনিক অস্ত্রের ভাণ্ডার নিয়েও ইয়েমেনের আকাশে বড় চ্যালেঞ্জের মুখে সৌদি আরব। একের পর এক ড্রোন ও যুদ্ধবিমান হারিয়ে আকাশপথে বড় ধাক্কা খেয়েছে রিয়াদ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর