ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত

আপডেট : ০২ মার্চ ২০২৪, ১০:০৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।  

শনিবার সকালে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের ব্রাহ্মণবাড়িয়ার সুহিলপুরে এ দুর্ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে বিশ্বরোডগামী একটি সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী আব্দুল হাই ও হাসপাতালে আনা হলে  জুনায়েদ নামের আরেক যাত্রী মারা যান। এ ঘটনায় আহত অপর তিনজনকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, সকালে একটি যান সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আরবিএস
লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস উল্টে গিয়ে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর সংসদীয় আসনের সংসদ সদস্যের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার পর সদর উপজেলার অখণ্ড বাসুদেব ইউনিয়নের প্রতিবাদে ডাকা সড়ক ও রেলপথ অবরোধ সাড়ে চার ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ...
চট্টগ্রামের সাতকানিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকনিকের একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী। 
জামালপুরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রীসহ মোট চার জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে একই পরিবারের স্বামী, স্ত্রী ও আট মাস বয়সী শিশুসন্তান রয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার স্থানীয় সময় বিকেল ৪টা ৩ মিনিটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী...
রাতের অন্ধকারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টি করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিশীল বলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার সঙ্গে কৃষ্ণসাগরের বন্দরনগরী বুর্গাসকে সংযোগকারী মহাসড়কে ঘন কুয়াশার কারণে সংঘটিত দুটি ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘটে যাওয়া এই...
ভারতে অবস্থানরত পলাতক শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত বিষয়টি দুই দেশের মধ্যকার বিদ্যমান আইনি কাঠামো ও চুক্তির বিধান অনুযায়ী সুরাহা করা হবে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর