প্রাথমিকে আরও তিন রাজ্যে জয়ী ট্রাম্প

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ১২:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী নির্বাচনে আরও তিনটি রাজ্যে জয়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই জয়ে রিপাবলিকান দলের মনোনয়ন দৌড়ে আরেক ধাপ এগিয়ে গেলেন তিনি।

শনিবার রিপাবলিকান প্রাথমিক প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে আইডাহো, মিসৌরি এবং মিশিগান রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালিকে সহজেই হারিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং  আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানে ১৩টি জেলায় জয়লাভ করেছেন তিনি। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির বিপরীতে তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭ এ। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।

প্রতিনিধিরা হলেন এমন ব্যক্তি যারা নিজ নিজ দলের জাতীয় অধিবেশনে নিজ রাজ্য বা জেলার প্রতিনিধিত্ব করেন এবং পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী কে হবেন, সেটা তারাই সিদ্ধান্ত নেন। ট্রাম্পের বিজয়টি এলো ৫ মার্চের সুপার টুইসডের ঠিক আগে।

ফলে এখন সবাই তাকিয়ে আছে মঙ্গলবারের সুপার টুইসডের দিকে। রিপাবলিকান পার্টি থেকে মনোনয়ন নিশ্চিত করার বিষয়টি সুপার টুইসডের ওপর নির্ভর করছে।

এদিন ক্যালিফোর্নিয়া, আলাবামা, আলাস্কা, নর্থ ক্যারোলাইনা, টেনেসি, টেক্সাস, ম্যাসাচুসেটসসহ ১৬টি রাজ্যে রিপাবলিকান দলের প্রাথমিক বাছাই হবে। এই ১৬ রাজ্যের মধ্যে আবার নর্থ ক্যারোলাইনা ‘সুইং স্টেট’ বা দোদুল্যমান রাজ্য হিসেবে পরিচিত।

একাধিক রাজ্যে বাছাই অনুষ্ঠিত হয় বলে দিনটিকে মার্কিন নির্বাচন প্রক্রিয়ায় ‘সুপার টুইসডে’ হিসেবে আখ্যায়িত করা হয়। তাই নভেম্বরের নির্বাচনে হোয়াইট হাউসে যাওয়ার লড়াইয়ে সুপার টুইসডে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এদিন ৮৫৪ জন রিপাবলিকান প্রতিনিধির ভোট পেতে লড়াই করবেন প্রার্থীরা।

সুপার টুইসডে জিতে গেলে ২০২৪ সালের প্রেসিডেন্ট লড়াইয়ে আবারও ডেমোক্রেটিক পার্টির জো বাইডেনের মুখোমুখি হবেন ডোনাল্ড ট্রাম্প।

 

একাত্তর/জো
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা এক মাসেরও বেশি সময় পর নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি এআই-জেনারেটেড (কৃত্রিম...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলার বিশাল খনিজ তেল সম্পদের এক-পঞ্চমাংশের  নিয়ন্ত্রণ নিতে একটি নজিরবিহীন অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্যোগের ঘোষণা দিয়েছেন। এর উদ্দেশ্য হলো আমেরিকান...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে ইরানের চলমান সংঘাত নিরসনে তেহরানকে আলোচনার টেবিলে ফিরে আসার জন্য তিনি কোনো সময়সীমা নির্দিষ্ট করে দেননি। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর