বয়স ৮১ হলেও বাইডেন শারীরিকভাবে সক্ষম, জানালেন চিকিৎসকরা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০৮ পিএম

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স বর্তমানে ৮১ বছর। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনেও লড়তে চান এ ডেমোক্র্যাটিক নেতা। কিন্তু বয়স বেশি হওয়ার কারণে নানা সময়ে বাইডেনের শারীরিক সক্ষমতা নিয়ে নানা প্রশ্ন তুলেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিরোধী শিবিরের নেতারা। তবে চিকিৎসকরা বলছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেন শারীরিকভাবে সক্ষম ও উপযুক্ত।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

মার্কিন চিকিৎসকদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের জন্য বাইডেন উপযুক্ত এবং তার বার্ষিক মেডিকেল পরীক্ষায় কোনো নতুন উদ্বেগ শনাক্ত করা যায়নি। 

এর আগে বাইডেন বার্ষিক মেডিক্যাল টেস্টের জন্য ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিক্যাল সেন্টারে গিয়ে আড়াই ঘণ্টা ছিলেন। তার বিভিন্ন পরীক্ষা করা হয়।

মার্কিন চিকিৎসক কেভিন ও'কোনার জানিয়েছেন, বাইডেন ভালো আছেন। তার শরীর নিয়ে নতুন করে উদ্বেগের কোনো কারণ ঘটেনি। তিনি সক্রিয় ও শক্তসমর্থ আছেন। তিনি সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন।

চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনেও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বাইডেন। আর তাই নির্বাচনের আগে বাইডেন স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছেন। এরই অংশ হিসেবে বুধবার ডেমোক্র্যাট এই প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

আরবিএস
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
নিউইয়র্কের অন্যতম ব্যস্ত ও পর্যটকে ভরা টাইমস স্কয়ারে সোমবার দিনের আলোতেই ঘটেছে এক ভয়াবহ হামলা। এক নারী পথচারীদের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত চালিয়ে একজনকে হত্যা ও অন্য একজনকে গুরুতর আহত করার পর...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর