মার্কিন আকাশে আবারও ‘বেলুন’ আতঙ্ক

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০২:০৩ পিএম

মার্কিন আকাশে আবারও ‘গুপ্তচর বেলুন’ আতঙ্ক! দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাস্কার উপকূলীয় অঞ্চলে নতুন করে একটি কথিত গুপ্তচর বেলুন শনাক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের বরাতে (এফবিআই) ফক্স নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। 

স্থানীয় সময় শনিবার স্থানীয় কয়েকজন মৎস্যজীবী বেলুনটি দেখতে পেয়ে এফবিআইকে এ সম্পর্কে অবহিত করেছেন। 

সংশ্লিষ্টরা বলছেন, বিদেশি বেলুনটি নজরদারির জন্য ব্যবহৃত হতে পারে। তবে কর্মকর্তারা এ বিষয়ে এখনও কোনো বিবৃতি দেননি।

এর আগে গেলো সপ্তাহে আলাস্কা অঙ্গরাজ্যের আকাশেও একটি গোয়েন্দা বেলুন শনাক্ত করেছিলো স্থানীয় কর্তৃপক্ষ। পরে মার্কিন বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বেলুনটিকে ধ্বংস করে। তারপর আবারও নতুন এই বেলুনটি শনাক্ত করেছেন তারা। 

এফবিআই কর্মকর্তারা বলছেন, বেলুনটি আদৌ ‘গুপ্তচর’ বেলুন কিনা, সে সম্পর্কে তারা এখনও নিশ্চিত নন। পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।  

এর আগে ২০২৩ সালের শুরুতে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় প্রথমবারের মতো চীনের কথিত গুপ্তচর বেলুন দেখা যায়। এ নিয়ে কূটনৈতিক দ্বন্দ্বে জড়ায় ক্ষমতাধর দেশ দু'টি। পরে মার্কিন উপকূলে একটি চীনা বেলুন গুলি করে ভূপাতিতও করা হয়। 

সে সময় চীন দাবি করেছিলো, ২০২৩ সালের জানুয়ারির শেষের দিকে উত্তর-পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা বেলুনটি আবহাওয়া বিষয়ক গবেষণার জন্য ব্যবহৃত হয়েছিল।

আরবিএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে এক হাজার ৩০৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন পাঁচ হাজার ৬২৪ জন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর