ক্রিমিয়ায় ইউক্রেনের ৩৮ ড্রোন ভূপাতিত করলো রাশিয়া

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:৩৬ পিএম

রাশিয়ার অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের করা ড্রোন হামলা প্রতিহত করেছে রাশিয়া। হামলায় ব্যবহৃত সকল ড্রোন শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।

সোমবার স্থানীয় সময় কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদনে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী এই দাবি করেন। তিনি জানান, ক্রিমিয়ায় হামলার ৩৮টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় টেলিগ্রাম চ্যানেলের বরাতে জানা যায়, ক্রিমিয়ার পূর্বাঞ্চলীয় রিসোর্ট শহর ফিওডোসিয়ার একটি তেল ডিপোর কাছে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল।

ক্রিমিয়ার রাশিয়ান কর্তৃপক্ষ বিস্ফোরণের পর ৩ মার্চ ভোরে ক্রিমিয়ান সেতুতে যান চলাচল বন্ধ করে দেয়। যান চলাচল বন্ধের কোনো কারণ জানানো হয়নি।

এই কের্চ ব্রিজ, রাশিয়ার মূল ভূখণ্ডকে রাশিয়া-অধিকৃত ক্রিমিয়ান উপদ্বীপের সাথে সংযুক্ত করে। ক্রিমিয়া ২০১৪ সালে অবৈধভাবে দখল এবং অধিকৃতের পরে সেতুটির নির্মাণ শুরু হয়েছিল এবং ২০১৮ সালে শেষ হয়েছিল।

১৯ কিলোমিটার দীর্ঘ সেতুটি ক্রিমিয়া এবং মূল ভূখণ্ড ইউক্রেনে রাশিয়ান বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ রুট, এবং রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণের পরে বারবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে সেতুটি।

এএ/এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর