রাশিয়ার ড্রোন হামলায় নিহত সাত

আপডেট : ০৩ মার্চ ২০২৪, ০৩:২৮ পিএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর ওডেসার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে রাশিয়ান ড্রোন হামলায় দুই বছর বয়সী এক শিশু ও মহিলা সহ কমপক্ষে সাতজন নিহত হয়েছে।

শনিবার  রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

হামলার পর ঘটনাস্থলে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। এছাড়া অ্যাপার্টমেন্ট ব্লকের পাশে ঝুলে থাকা কংক্রিট ও স্টিলের ধ্বংসস্তূপে কাপড় ও আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকতেও দেখা যায়।

শনিবার  ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লাইমেনকো টেলিগ্রাম পোস্টকে বলেছেন, ওডেসায় উদ্ধারকারীরা সবেমাত্র দুই বছর বয়সী একটি শিশুর সাথে মায়ের মৃতদেহ উদ্ধার করেছে।

ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস ছবি পোস্ট করেছে, যেখানে দেখা যাচ্ছে একটি মৃত শিশুকে উদ্ধারকারীরা একটি ব্যাগে রাখছে। ক্যাপশনে সংস্থাটি লিখেছে, ‘এটি ভুলে যাওয়া অসম্ভব! এটি ক্ষমা করাও অসম্ভব।’

ওডেসা অঞ্চলের গভর্নর ওলেহ কিপার বলেছেন, আটজন আহত হয়েছেন এবং উদ্ধারকারীরা এখনও ধ্বংসস্তূপের নিচে আরও লোকের সন্ধান করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, হামলায় ব্যবহৃত ড্রোনটি ছিল ইরানের সরবরাহকৃত শাহেদ ড্রোন।

এএ/এআর
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
পারস্য উপসাগরের কৌশলগত লাইফলাইন হরমুজ প্রণালীতে মার্কিন সেনাবাহিনীর একটি ‘অ্যাপাচি’ কপ্টার ভূপাতিত করার জের ধরে ইরানের ওপর বিধ্বংসী বিমান হামলা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড...
ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান ও হুঁশিয়ারিকে বুড়ো আঙুল দেখিয়ে মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে রক্তক্ষয়ী ও বিধ্বংসী পাল্টাপাল্টি যুদ্ধ। সোমবার ইরানের কয়েকটি সামরিক অঞ্চলে ইসরাইলি বিমান বাহিনী ভয়াবহ হামলা...
টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর