চিনি কলের আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৯:২৭ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী থানায় দেশের অন্যতম ব্যবসায়ী শিল্পগোষ্ঠী এস আলমের মালিকানাধীন এস আলম রিফাইন্ড সুগার মিলের গুদামে লাগা আগুন চার ঘণ্টারও বেশি সময় ধরে জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট। আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছে বিমান বাহিনী ও নৌ বাহিনীর অগ্নিনির্বাপক দলও।

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত আগুন জ্বলছিলো। এর আগে বিকাল ৩টা ৫৫ মিনিটে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় অবস্থিত চিনিকলে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের কর্মী ও চিনিকলের কর্মকর্তারা জানিয়েছেন, চিনিকলের ছয়টি গোডাউনের মধ্যে একটিতে আগুনের সূত্রপাত হয়। সেখানে আমদানি করা অপরিশোধিত ও পরিশোধিত চিনি রাখা ছিলো। আগুনের তীব্রতা বাড়ায় পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। তবে পাশের পাঁচটি গোডাউনে এখনও আগুন ছড়ায়নি। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন যাতে গুদামের বাইরে ছড়িয়ে না পড়ে সে চেষ্টা করছেন তারা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক এমডি আবদুল মালেক জানান, পুরো গোডাউনে আগুন ছড়িয়ে পড়ায় এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।

গত শুক্রবার (১ মার্চ) বাকলিয়া থানার পাশে এস আলম গ্রুপের নির্মাণাধীন হিমাগার ‘তাজা মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ লিমিটেড’-এ আগুন লেগেছিলো। ফায়ার সার্ভিসের তিনটি স্টেশনের ১০ ইউনিট সেদিন প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

কেএসএইচ
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হয়েছে গভীর শোকে। মহাসপ্তমীর সন্ধ্যায় কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গোৎসবে অতিরিক্ত ভিড়, ভারী বৃষ্টি এবং মাইকে দেওয়া...
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর