প্রাণ গোপাল দত্তের নামে বিজ্ঞাপন দিয়ে নকল ওষুধ বিক্রি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১০:১৫ এএম

কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য ও স্বনামধন্য চিকিৎসক ডা. প্রাণ গোপাল দত্তের নাম ব্যবহার করে যৌন উত্তেজক, ডায়াবেটিসসহ নানা ওষুধ বিক্রির দায়ে ছয় জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। চক্রটি ডা. দত্তের নাম ব্যবহার করে রীতিমতো ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে ভেজাল ওষুধ বিক্রি করে আসছিলো। চিকিৎসার নামে নকল ওষুধ দিয়ে রোগীদের লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা।  

যশোর ও রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্য গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জহুরুল ইসলাম (৪১), সাবিদ চৌধুরী (৩৩), হাসিব চৌধুরী (২৭), মোহাম্মদ আলী (৪১), রাফিদ ইসলাম নুহিন (১৯) ও জাকির নাসের (২২)।

ডিবিপ্রধান হারুন অর রশিদ জানান, গ্রেপ্তাররা ইচ্ছামতো বিভিন্ন রাসায়নিক দ্রব্য মিশিয়ে শক্তিবর্ধক ওষুধ তৈরিতে জড়িত ছিলো। ডায়াবেটিসসহ নানা রকম জটিল রোগের চিকিৎসার কথা বলে বিক্রি করা হতো এসব ওষুধ। বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি খুলে দেয়া হতো ওষুধের বিজ্ঞাপণ। 

তিনি জানান, গ্রেপ্তাররা ডা. প্রাণ গোপাল দত্তের নামে ভুয়া ফেসবুক আইডি খুলে নিজেরাই দিতো কমেন্টের উত্তর। দীর্ঘদিন ধরে চলছিলো এই প্রতারণা। 

ডিবিপ্রধান জানান, প্রচারে উদ্বুদ্ধ হয়ে সরল-বিশ্বাসে এসব ওষুধ কিনে প্রতারিত হচ্ছিলো সাধারণ মানুষ। বিষয়টি নজরে আসার পর ঢাকার কলাবাগান থানায় একটি মামলা দায়ের করেন ডা. প্রাণ গোপাল দত্ত।

মামলার তদন্ত করতে গিয়ে একটি সংঘবদ্ধ চক্রের সন্ধান পায় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ। এরপর যশোর ও রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে চক্রের ছয় সদস্য গ্রেপ্তার করা হয়।

তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে, ১৪০ বোতল ৬৪ ডায়া-ফিক্স, ৪১০ বোতল বুস্টার বক্স, লেবেল ছাড়া সবুজ রংয়ের ক্যাপসুলের বোতল- ৩৭০টি, ডাই-ফিক্স, প্রিমিয়াম হারবাল ফর্মুলা লেবেল ৩০টি, জিংকো হিলোবা নামক যৌন উত্তেজক ১০০ গ্রাম পাউডার, বিভিন্ন ওষুধ ও সাপ্লিমেন্ট তৈরির ফরমুলা লেখা একটি ডায়েরিসহ অন্যান্য সরঞ্জাম।

ডিবি জানায়, দীর্ঘ দিন ধরে প্রতারণামূলক এ ব্যবসায় জড়িতরা সবাই উচ্চ শিক্ষিত। কেউ অনার্স, মাস্টার্স, এমবিএ ও এমএসসি পাস করা। তাদের মাসিক আয় ৩৮ লাখ টাকা।

তাদের সঙ্গে আর কারা জড়িত, রিমান্ডে জিজ্ঞাসাবাদে তাদের তথ্য বের করে আইনের আওতায় আনার কথা জানান ডিবি প্রধান। 

একাত্তর/এসি
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বজুড়ে কোটি ভক্তের অন্যরকম উন্মাদনা। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে কেউ বানান বিশাল পতাকা, কেউ রাঙিয়ে তোলেন নিজের বাড়ি, আবার কেউ সাজান গাড়ি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর