জয় দিয়ে সিরিজে সমতা আনলো বাংলাদেশ 

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৯:৩৫ পিএম

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল শ্রীলঙ্কা। ফলে সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। এমন ম্যাচে দাপুটে জয় পেয়েছে টাইগাররা। লঙ্কানদের ৮ উইকেটে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা আনলো নাজমুল হাসান শান্তর দল।

বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাট করে  নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে লঙ্কানরা। দলের পক্ষে কুশল মেন্ডিস ২২ বলে ৩৬ ও কামিন্দু মেন্ডিস ২৭ বলে ৩৭ রান।

১৬৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। লিটন কিছুটা দেখে শুনে খেললেও আগ্রাসী ব্যাটিং করতে থাকেন সৌম্য। 

উদ্বোধনী জুটিতে ৬৮ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার। তবে দলীয় ৮৩ রানের মধ্যে এই দুই ব্যাটারকে হারায় বাংলাদেশ। সৌম্য ২২ বলে ২৬ ও লিটন ২৪ বলে ৩৬ রান করে আউট হন। 

এরপর নাজমুল হাসান শান্ত ও তাওহিদ হৃদয় মিলে রানের চাকা সচল রাখেন। বলে সঙ্গে পাল্লা দিয়ে রান তুলতে থাকেন তারা। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১১ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠে ছাড়েন তারা। 

বাংলাদেশ স্কোয়াড: সৌম্য সরকার, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা স্কোয়াড: আভিষ্কা ফার্নান্ডো, কুশল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), অ্যাঞ্জেলো ম্যাথুজ, দাসুন শানাকা, মাহিশ ঠিকশানা, দিলশান মাদুশাঙ্কা, বিনুরা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা।

এআর
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর