মন্ত্রণালয়ের নামে ‘মহিলা’ বদলে যুক্ত হচ্ছে ‘নারী’

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০২:২৪ পিএম

নাম বদলে ফেলা হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের। নতুন নাম দেয়া হচ্ছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।

নারী দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে ‘নারী ও শিশু বিষয়ক’ মন্ত্রণালয় করার সুপারিশ করে সম্পর্কিত স্থায়ী কমিটি।

শুক্রবার উদযাপিত হতে যাওয়া নারী দিবস নিয়ে প্রতিমন্ত্রী রিমি বলেন, আট মার্চ সকাল ১০টায় সরকারিভাবে উদযাপন করা হবে আন্তর্জাতিক নারী দিবস। এবারও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচজন জয়িতাকে সম্মাননা প্রদান করা হবে।

তাদের প্রত্যেককে এক লাখ টাকার চেক, ক্রেস্ট, উত্তরীয় এবং সনদ প্রদান করা হবে। এরা হলেন- অর্থনৈতিকভাবে সফল নারী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগের  আনার কলি, শিক্ষা ও চাকরিতে সফল নারী ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের কল্যাণী মিনজ, সফল জননী ক্যাটাগরিতে সিলেট বিভাগের কমলী রবিদাশ।

নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করে সফল ক্যাটাগরিতে বরিশাল বিভাগের জাহানারা বেগম এবং সমাজ উন্নয়ন ক্যাটাগরিতে খুলনা বিভাগের পাখি দত্তকে জয়িতা সম্মাননা দেয়া হবে। 

আরবি
তিন মন্ত্রণালয় এবং দুইটি দপ্তরে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৬ আগস্ট) এ সংক্রান্ত পৃথক পাঁচটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ৩৪ জন ব্যক্তিগত কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে সহকারী সচিব (ক্যাডার বহির্ভূত) পদে নিয়োগ দিয়েছে সরকার।
প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সেবা সুরক্ষা নিশ্চিত করতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের মাধ্যমে প্রাপ্য সব ধরনের সেবা পর্যায়ক্রমে একটি ‘ওয়ান-স্টপ সার্ভিস’-এর আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার।
প্রতি বছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনে সরকারি নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর