এবার কাদেরপন্থিদের সম্মেলনের তারিখ ঘোষণা

আপডেট : ০৭ মার্চ ২০২৪, ০৪:৫৪ পিএম

জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টি (জাপা) ছয় মাস আগেই দলের জাতীয় সম্মেলনের ঘোষণা দিলো।

আগামী ১২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জিএম কাদেরপন্থি জাপার দশম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এ তথ্য জানান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, বুধবার (৬ মার্চ) দলের চেয়ারম্যানের বনানী কার্যালয়ে প্রেসিডিয়াম ও সংসদ সদস্যদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আগামী ৩০ আগস্টের মধ্যে মেয়াদোত্তীর্ণ জেলাগুলোর সম্মেলন সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়েছে। আগামী ৩০ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কেন্দ্রীয় নির্বাহী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। আর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদের উপস্থিতিতে স্ব-স্ব জেলায় বর্ধিত সভা করা হবে।

এছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে (উপজেলাসহ সব পর্যায়ে) দলীয় প্রতীকে অংশ নেয়ারও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে, আগামী ৯ মার্চ জাপার জাতীয় সম্মেলনের ঘোষণা দিয়েছে দলটির রওশন এরশাদপন্থিরা। সম্মেলন হওয়ার কথা ছিলো ২ মার্চ। পরে সেটি এক সপ্তাহ পিছিয়ে ৯ মার্চ করা হয়।

গত ১১ ফেব্রুয়ারি গুলশানে নিজ বাসভবনে সম্মেলনের এ তারিখ ঘোষণা করেন রওশন এরশাদ।

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে দ্বন্দ্বের কারণে দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেননি রওশনে, তার ছেলেসহ কয়েকজন নেতা। ভোটের পর রওশর নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন। তবে তাতে পাত্তা দিচ্ছেন না জি এম কাদের।

গত ২৮ জানুয়ারি জাতীয় পার্টি থেকে জি এম কাদের ও মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ।

 

কেএসএইচ
এবার জাতীয় পার্টির একাংশের নেতা আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আত্নপ্রকাশ করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট। জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বাধীন অংশ দুটিসহ মোট ১৮টি দল...
আওয়ামী লীগ না পারলেও জাতীয় পার্টিকে আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একাত্তরকে জানান, আইনিভাবে নিবন্ধিত সব রাজনৈতিক দলই অংশ নিতে পারবে আগামী...
শনিবার (২৫ অক্টোবর) রাজধানীর ঢাকা রিপোর্টাস ইউনিটিতে লেবার পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলনে অংশগ্রহণ করে তিনি এই মন্তব্য করেন। 
পরিচ্ছন্ন ইমেজের আওয়ামী লীগ সমর্থকদের জাতীয় পার্টি থেকে আগামী নির্বাচনে মনোনয়ন দেয়া যেতে পারে বলে সুপারিশ করেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর