অবৈধ হাসপাতালের বিরুদ্ধে সারাবছর অভিযান: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৬:৪৪ পিএম

অবৈধভাবে গজিয়ে ওঠা দেশের বেসরকারি খাতের হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের বিরুদ্ধে সারাবছর অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

পাশাপাশি চিকিৎসা সেবার মান ঠিক করতে সরকারি হাসপাতালেও অভিযান চলবে বলে জানিয়েছেন তিনি।

শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদয়ন স্কুলে ডেন্টাল কলেজ ও ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন সামন্ত লাল সেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু বেসরকারি চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান নয়, সরকারি হাসপাতালেও এ অভিযান চালানো হবে। সকল হাসপাতালে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

আর যেসব হাসপাতাল বা ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেয়া হবে, তা যেনো ফের চালু না হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের তৎপরতা বাড়ানোর তাগিদ দেন তিনি।

এবারের ডেন্টাল কলেজের পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ৯৩ জন ভর্তিযুদ্ধে অংশ নেবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মোট ৫০ হাজার ৭৯৫ জন প্রার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। সরকারি মোট ৫৪৫ টি এবং বেসরকারি মোট এক হাজার ৪০৫টি আসনের বিপরীতে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

ভর্তি পরীক্ষার কেন্দ্র ১২টি এবং ভেন্যু ২০টি। দেশে বর্তমানে সরকারি ডেন্টাল কলেজ রয়েছে একটি; এ ছাড়া আটটি সরকারি ডেন্টাল ইউনিট রয়েছে। অন্যদিকে বেসরকারি পর্যায়ে মোট ২৬টি ডেন্টাল কলেজ রয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সারাদেশে পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অনিয়মের খবর পাওয়া যায়নি।

আরবি
ডেঙ্গু আক্রান্ত কোনো রোগী শতভাগ সুস্থ না হওয়া পর্যন্ত তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া যাবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাথাওয়াত হোসেন। 
দেশের ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় চিকিৎসকদের সব ধরনের লজিস্টিকস ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, ডেঙ্গু মৌসুম বা...
এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই দেশে হামের টিকা আসা শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যসচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী।
রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে মশার বিস্তার ঠেকানো ও নিধনে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করার ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে সিটি করপোরেশনগুলোতে প্রশাসক...
স্পেনের বিপক্ষে হাই-ভোল্টেজ বিশ্বকাপ ফাইনালের আগে তীব্র উৎকণ্ঠায় দিন কাটছে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের। আর এই স্নায়ুচাপ সামলাতে আলবিসেলেস্তে সমর্থকদের এখন একমাত্র ভরসা, নানা অদ্ভুত আর...
বিশ্বকাপের সোনালী ট্রফিটা যে দলের হাতেই উঠুক না কেন, তারা শুধু ফুটবলের ইতিহাসেই অমরত্ব পাবে না, একদম টাকার পাহাড়ে ভেসে যাবে! এবারের বিশ্বকাপে ফিফা তাদের আর্থিক পুরস্কারের পরিমাণ বাড়িয়ে রেকর্ড ১.২৫...
এবারের ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি যেন পুরোপুরি, আমেরিকান ফুটবলের ফাইনাল হিসাবে পরিচিত সুপার বোলের আদলে রূপ নিতে যাচ্ছে, যেখানে প্রথমার্ধের বিরতিতে পারফর্ম করবেন জাস্টিন বিবার, ম্যাডোনা, শাকিরা...
নিউ ইয়র্ক এবং নিউ জার্সি অঞ্চলে আচমকা ধেয়ে আসা তীব্র বজ্রঝড় আর বৈরী আবহাওয়ার কারণে ভেস্তে গেছে বিশ্বকাপ ফাইনালের আগে স্পেন ও আর্জেন্টিনার শেষ মুহূর্তের চূড়ান্ত অনুশীলন সেশন! রবিবারের সেই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর