অর্ধ-ডজন গোলে ভুটানকে গুঁড়িয়ে দিলো বাংলার মেয়েরা

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৮:০৯ পিএম

সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ফাইনাল আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া ভুটানের বিপক্ষে শেষ ম্যাচ ছিলো বাংলাদেশের আনুষ্ঠানিকতার। আর সেই ম্যাচেই ভুটানকে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তাদের বিপক্ষে বাংলার মেয়েরা জিতেছে ৬-০ গোলে।

শুক্রবার নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে বাংলাদেশের মেয়েরা দাপটের সঙ্গে খেলে ভুটানের বিপক্ষে সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছে। এর ফলে টানা তিন ম্যাচের জয়ের আত্মবিশ্বাস নিয়ে রোববার ফাইনালে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। 

এদিন ভুটানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচে প্রথমার্ধের ১৪ মিনিটেই লিড নেয় বাংলাদেশ। সুরভী আকন্দ প্রীতির হেডে প্রথম গোল পায় বাংলাদেশ। এরপর ৩৩ মিনিটে ফাতেমা আক্তারের নেওয়া ফ্রিকিক সরাসরি জড়িয়ে যায় নেপালের জালে। ৩৫ মিনিটে কারনুচিং মারমার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলার মেয়েরা।

প্রথমার্ধে চাপে পড়া ভুটান দ্বিতীয়ার্ধেও ঘুরে দাঁড়াতে পারেনি। বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি বাংলাদেশ। ৪৭ মিনিটে মমিতার ক্রসে গোলে বল জড়ান সাথী।

এরপর ৬৮ মিনিটে দলের হয়ে পঞ্চম গোল করেন থুইনু মারমা। আর ৭৭ মিনিটে সুরভী আকন্দ প্রীতি একাই বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন। আর তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের বড় জয়।

আরবিএস
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হেরে গত সপ্তাহে বিশ্ববাসীকে চমকে দিয়েছিল ক্যাঙ্গারুরা। তবে জানুয়ারির অ্যাশেজ জয়ের পর লাল বলের প্রথম সিরিজ খেলতে নেমে এমন ধাক্কা সহ্য করা প্যাট কামিন্সের...
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে ঐতিহাসিক হারের শোধটা শেষ পর্যন্ত কড়ায়-গণ্ডায় তুলেছে অস্ট্রেলিয়া! ম্যাকে টেস্টে মাত্র দুই দিনের ভেতর বাংলাদেশ দলকে ইনিংস ও ৫১ রানের বিশাল ব্যবধানে পিষে ফেলে ১-১ সমতায়...
অস্ট্রেলিয়ার পেস ও বাউন্সে ভরা ম্যাকে টেস্টে মাত্র দুই দিনেই ইনিংস ও ৫১ রানে হেরে হাহাকার ছড়িয়েছে ঠিকই, কিন্তু মাঠের বাইরে মিলেছে এক অবিশ্বাস্য সুখবর! ডারউইনে প্রথম টেস্টের ঐতিহাসিক জয়ের ওপর ভর করে...
দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই অজি তারকা স্টিভ স্মিথের এক অদ্ভুত আচরণ এবং মিচেল স্টার্কের বিশ্বরেকর্ড গড়ার সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। বাংলাদেশে ব্যাটিং বিপর্যয়ের পর অজিদের ব্যাটিং ইনিংসের ৯ম ওভারে ঘটে...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর