ইউক্রেনের ৪৭টি ড্রোন ধ্বংস করলো রাশিয়া

আপডেট : ১০ মার্চ ২০২৪, ১০:৩০ এএম

ইউক্রেনের দক্ষিণাঞ্চলে রাতভর অভিযান চালিয়ে ৪৭টি ড্রোন ধ্বংসের দাবি করেছে রাশিয়া। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শনিবার এ দাবি করেছে মস্কো। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

রুশ সামরিক বাহিনী জানায়, ইউক্রেন সীমান্তবর্তী রোস্তভ এলাকায় বেশিরভাগ ড্রোনগুলো ধ্বংস করা হয়। এই অঞ্চলে দায়িত্বে থাকা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোড অঞ্চলে একটি, কুরস্ক অঞ্চল দুইটি, ভলগোগ্রাদ অঞ্চলে তিনটি এবং রোস্তভ অঞ্চলে ৪১টি ড্রোন ধ্বংস করেছে।

তবে হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন রোস্তভের গভর্নর ভ্যাসিলি গোলুবেভ। 

রুশ সামরিক বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, ড্রোন হামলা চালানোর জন্য তাগানরোগে একটি বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে ইউক্রেনীয় সেনারা।

আরবিএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর