পাকিস্তানের নতুন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৭:৪৫ পিএম

দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আসিফ আলি জারদারি। দেশটির জাতীয় ও প্রাদেশিক পরিষদে ভোটাভুটিতে জয়ী হয়েছেন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) এ নেতা। এদিন ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের (এসআইসি) প্রার্থী মাহমুদ খান আকাজাইকে বড় ব্যবধানে হারিয়েছেন জারদারি।

পাকিস্তানভিত্তিক ইংরেজি দৈনিক ডন ও জিও নিউজের প্রতিবেদনে শনিবার এ তথ্য জানানো হয়েছে।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পিপিপি জোটের প্রার্থী আসিফ আলি জারদারি পেয়েছেন সর্বমোট ৪১১ ভোট। তার প্রতিদ্বন্দ্বী এসআইসি প্রার্থী আকাজাই পেয়েছেন মাত্র ১৮১ ভোট।

এর আগে ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি। তিনি একমাত্র ব্যক্তি যিনি বেসামরিক লোক থেকে দ্বিতীয়বারের মতো পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আসিফ আলি জারদারিকে অভিনন্দন জানিয়েছেন তার ছেলে পিপিপি চেয়ারম্যান বিলওয়াল ভুট্টো জারদারি।

এদিকে পরাজিত প্রার্থী মাহমুদ খান আকাজাই বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচন সুষ্ঠু হয়েছে।  

ইসলামাবাদে গণমাধ্যমের সাথে কথা বলার সময় তিনি আরও বলেন, এই নির্বাচনের সবচেয়ে অস্বাভাবিক বিষয় ছিলো যে, এবারই প্রথমবার কোনো ভোট কেনাবেচা হয়নি।

পাকিস্তানে কিছু লোক আছে যারা মনে করে যে পাকিস্তানে সবকিছু কেনাবেচা করা যায় উল্লেখ করে তিনি বলেন, যাদের কেনা যায় এবং যাদের যায় না, তাদের মধ্যে ব্যবধান বাড়ছে।

এসময় তাকে সমর্থন করার জন্য পিটিআই নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান আকাজাই। 

এর আগে নির্বাচন নিয়ে ব্যাপক বিতর্ক ও নানা নাটকীয়তার পর দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন শাহবাজ শরিফ। নির্বাচনে তিনি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির সমর্থিত প্রার্থী ওমর আইয়ুব খানকে পরাজিত করেন।

চলতি বছরের ৮ ফেব্রুয়ারি ভয়াবহ সহিংসতার মধ্যদিয়ে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়। ভোটে এককভাবে কোনো দলই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। তবে বেশি ভোট পেয়ে এগিয়ে ছিলেন ইমরান খানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা।

পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্ররা অপ্রত্যাশিতভাবে ৯৩ আসন জিতেছে। কিন্তু সরকার গঠনের জন্য তাদের যথেষ্ট আসন ছিলো না। অন্যদিকে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৭৫ ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ আসনে জয় পায়।

গেলো মাসে একাধিকবার আলোচনায় বসার পর দেশটিতে নতুন সরকার গঠনে চুক্তিতে পৌঁছায় নওয়াজ-শাহবাজের পিএমএল-এন এবং বিলওয়াল ভুট্টো জারদারির পিপিপি। এ ব্যাপারে দুই দলের মধ্যে একটি আনুষ্ঠানিক সমঝোতা চুক্তি হয়। 

আরবিএস
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি সরকারি হাসপাতালে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৪ জন নবজাতকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার স্থানীয় সময় সকাল ৭টার দিকে 'পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস'...
চলমান মধ্যপ্রাচ্য সংকট ও তেহরান-ওয়াশিংটন সংঘাত মেটাতে পাকিস্তান ও ইরানের উচ্চপর্যায়ের মধ্যে এক অত্যন্ত ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানিয়েছেন, ওয়াশিংটন ও...
আমেরিকা ও ইরানের মধ্যে চলা তীব্র উত্তেজনা এবং নতুন মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার হুমকির পটভূমিতে আঞ্চলিক শান্তি ফেরাতে জরুরি সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম...
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী বেসরকারি হাসপাতালে না নিয়ে, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়ার অভিযোগে শাহবাজ শরিফ সরকারের বিরুদ্ধে...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর