মেট্রোরেলে ইফতার নিয়ে যা জানালো কর্তৃপক্ষ

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৪:৩৫ পিএম

ব্যস্ত রাজধানীতে অনেকে রোজার সময় পথে ইফতার করেন। তবে খাদ্যদ্রব্য পরিবহনের অনুমতি না থাকায় ইফতারের সময় মেট্রোরেলে থাকলে উপায় কী হবে?

এ নিয়ে প্রশ্ন ওঠায় তার উত্তর দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

মেট্রোরেলের ভেতরে ইফতারের সময় হলে কেবল পানি দিয়ে ইফতার করার জন্য অনুমতি দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির লিমিটেড (ডিএমটিসিএল)। এক্ষেত্রে যাত্রীরা ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন স্টেশনে।

রোববার রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক। তিনি জানান, ইফতারের সময় অনেক রোজাদার মেট্রোরেলে চলাচল করবেন। সেসময় তারা যেনো রোজা ভাঙতে পারে সেজন্য ২৫০ মিলিলিটার পানি বহন করতে পারবেন। তবে যাত্রীদের কাছে অনুরোধ থাকবে, তারা যেন পানির বোতলটি স্টেশনে থাকা ময়লার বক্সে ফেলেন বা সঙ্গে করে নিয়ে যান। এছাড়া পানি পান করার সময় যেন সতর্ক থাকেন পানি নিচে পড়ে ট্রেনের ফ্লোর পিচ্ছিল বা নষ্ট না হয়।

এছাড়া রমজান মাসে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচিও জানিয়েছে ডিএমটিসিএল। রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না, তবে শেষ ১৫ দিন ট্রেন চলাচলের সময় উভয় প্রান্ত থেকে এক ঘণ্টা করে বাড়বে। শেষ ১৫ দিন উত্তরা থেকে সর্বশেষ মেট্রোট্রেনটি রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে। আর মতিঝিল থেকে সর্বশেষ ট্রেনটি রাত ৯টা ৪০ মিনিটে উত্তরার দিকে যাবে।

কেএসএইচ
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
মেট্রোরেলে যাতায়াতের ক্ষেত্রে সিনিয়র সিটিজেন (বয়োজ্যেষ্ঠ নাগরিক) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদা সম্পন্ন যাত্রীদের জন্য একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট...
ঈদের ছুটিতে কবে কবে মেট্রোরেল চলাচল করবে আর কবে বন্ধ থাকবে, সে নিয়ে সময়সূচি দিয়েছে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাতদিনের সরকারি ছুটি শুরু হয়েছে মঙ্গলবার (১৭ মার্চ) থেকে।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর