খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ১১ মার্চ ২০২৪, ০৪:২৭ পিএম

রাজধানীর খিলক্ষেতে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

সোমবার সকালে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের কাছে ৩০০ ফিট সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মো. কফিল উদ্দিন (৪৭) গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার কলাপাড়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি প্রাণ এগ্রো কোম্পানির জিএম (অপারেশন) হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার নিয়ে থাকতেন বসুন্ধরা আবাসিক এলাকায়। এক ছেলে ও এক মেয়ের বাবা তিনি।

কফিলকে ঢামেক হাসপাতালে নিয়ে সহকর্মী আরিফ মেহেদি রিপন জানান, তাদের কালীগঞ্জে একটি প্রজেক্টে যাওয়ার কথা ছিলো। কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ৩০০ ফিট এসে রাস্তা পারের সময় দ্রুতগতির ট্রাকের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

ট্রাকটি ধাক্কা দিলে কফিলকে উদ্ধার করে দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। জরুরি বিভাগের চিকিৎসক এসময় তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানিয়েছেন, মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

একাত্তর/আরএ
রাজধানীর শ্যামলী এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। শুক্রবার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানার আওতাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।
রাজধানীর বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় রাইড শেয়ারিংয়ের এক মোটরসাইকেল চালক ও তার আরোহী এক বিদেশি শিক্ষক নিহত হয়েছেন।
রাজধানীর খিলগাঁওয়ের বনশ্রী এলাকায় দুটি বাসের চাকার পিষ্ট হয়ে এক নারী শিক্ষক নিহত হয়েছেন।  বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত আটটার দিকে বনশ্রীর ফরাজী হাসপাতালের সামনের সড়কে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এলাকায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় বাহিনীর আরও চারজন সদস্য আহত হয়েছেন।
জীবনযাত্রার চড়া ব্যয় ও মূল্যস্ফীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে পুরো ফ্রান্স। দেশজুড়ে শুরু হওয়া আন্দোলন আকস্মিক সহিংসতায় রূপ নেওয়ার পর রাজধানী প্যারিসের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও দোকানে ব্যাপক...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশন মানবকল্যাণ ও মানবসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।...
ঢাকা–আরিচা মহাসড়কের সৌন্দর্যবর্ধন ও সবুজায়নের লক্ষ্যে সাভারের আমিনবাজারে আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে, এই চারা রোপণের মধ্য দিয়ে মহাসড়কের দুই পাশে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার। বাংলাদেশ পারস্পরিক শ্রদ্ধা ও সমতার ভিত্তিতে সব দেশের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর