গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৩০

আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৯:২৫ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে শিশুসহ অন্তত ৩০ জন অগ্নিদগ্ধ হয়েছেন। এদের মধ্যে দশজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের ভেতর পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাখা হয়েছে আইসিইউতে। 

এলাকাবাসী জানায়, বুধবার বিকেলে জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকার একটি বাসার এক ভাড়াটিয়া নতুন গ‌্যাস সি‌লিন্ডার এনে কম্প্রেসার লাগানোর চেষ্টা করলে সি‌লিন্ডারের পিন‌ ভেঙ্গে গ‌্যাস বের হ‌তে থাকে। দ্রুত সি‌লিন্ডার‌টি বাসার পাশের সড়কে ফেলে দেন তারা। এতে পাশে থাকা লাকড়ির চুলার আগুন সি‌লিন্ডার গ‌্যাসের সংস্পর্শে আসলে আগুন ছড়িয়ে পড়ে। 

এই আগুন সড়কের ছড়িয়ে পড়লে সড়ককে চলাচলকারী ও আশপা‌শের বাসাবাড়ির নারী ও শিশুসহ অন্তত ৩০ জন দগ্ধ হন।
 
আগু‌নে দগ্ধদের মধ্যে মাইদুল ইসলাম, কুটি, আরিফুল,  ইয়াসিন, সোলেমান, মোহাম্মদ আকাশ, নূর নবী, নীরব, শিল্পী, নাঈম  মাহবুব,  মশিউর ও  মোতালেব হোসেনকে  কোনাবাড়ির বিভিন্ন ক্লিনিকে নেয়া হয়। পরবর্তীতে তাদের ঢাকা মেডিকেল কলেজের শেখ হা‌সিনা বার্ন ইউনিটে পাঠানো হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ি ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ইফতারের আগ মুহূর্তে এ ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিম যায়। সেখানে গিয়ে দগ্ধ কাউকে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে আহতদের হাসপাতালে আনার পরপরই সেখানে উপস্থিত হন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। তিনি রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের সঙ্গে কথা বলেন।

 

 

এআর
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থার মূল স্তম্ভ গণমাধ্যম। গণতান্ত্রিক ব্যবস্থায় গণমাধ্যমের সব থেকে বেশি ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ আছে উল্লেখ করে তিনি বলেন, মিডিয়া যদি...
প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা শেষে সরকার ও দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতেই পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছেন বলে জানিয়েছেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নিজ নির্বাচনী এলাকায় মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র প্রদর্শন ও মহড়া দেওয়াকে কেন্দ্র করে সৃষ্ট দেশব্যাপী তোলপাড় ও সমালোচনার মুখে অবশেষে পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর