হাতিরপুলে বহুতল ভবনে আগুন

আপডেট : ১৪ মার্চ ২০২৪, ০৮:৫৯ পিএম

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন।

রাজ কমপ্লেক্সে নামের ওই ভবনের দোতলায় আগুন লাগে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে জানা যায়নি।

ভবনের ছাদে আশ্রয় নেয়া চারজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দোতলায় কার্পেটের গুদামে আগুন লেগেছে বলে জানা গেছে। সেখানে কোনো জানালা না থাকায় এখন দেয়াল ভাঙতে হচ্ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাথে যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

অন্যদিকে গুলশান-১ এর মেজবান ডাইন নামের একটি রেস্টুরেন্টে আগুন লাগার খবারও পাওয়া গেছে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই সেই আগুন নিভে যায়।

কেএসএইচ
রাজধানীর চকবাজারের চক মোগলটুলীর হাজী আবুল বাশার সুপারে মার্কেটে একটি বহুতল ভবনে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
পানি সরবরাহ কম থাকা, প্রচণ্ড বাতাস এবং বস্তির ভেতরে ঢোকার রাস্তা সরু হওয়ায় অগ্নি নির্বাপনে বেগ পেতে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
রাজধানীর কালশী বস্তিতে লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট কাজ করছে।
রাজধানীর বনানীর কাঁচাবাজার এলাকায় ১১ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর