গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১০:৫৬ এএম

গাজীপুরের কালিয়াকৈর এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধদের মধ্যে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই অগ্নিদুর্ঘটনায় দগ্ধ দুজন মারা গেলেন।

শনিবার সকালে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে মারা গেছেন মনসুর আকন (৪৫)। তিনি বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেন বার্ণ ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক ডা: পার্থ শঙ্কর পাল।

তিনি জানান, মনসুর আকনের শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল।  শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পোষ্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৬ মার্চ) সকাল সাড়ে আটায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাজশাহী জেলার। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। তিনি কালিয়াকৈর টপস্টার নামক এলাকায় থাকতেন। 

মনসুর আকনের বড় ভাই আবু জাফর জানান, তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামে। মনসুর কালিয়াকৈরে ভাড়া বাসায় থাকতেন এবং রাজমিস্ত্রির কাজ করতেন। দুর্ঘটনার সময় তিনি কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। মনসুরের স্ত্রী দিনা আক্তার ও দুই মেয়ে গ্রামে থাকেন।

এই আগুনের ঘটনায় দগ্ধ সোলায়মান মোল্লা (৪৫) গতকাল সকালে মারা যান। আশঙ্কাজনক অবস্থায় আছেন আরও পাঁচ জন। 

বুধবার বিকেলে কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলির চালা এলাকায় ওই আগুনের ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বাসার এক ভাড়াটিয়া নতুন গ্যাস সি‌লিন্ডার এনে কম্প্রেসার লাগানোর চেষ্টা করলে সি‌লিন্ডারের পিন‌ ভেঙে গ্যাস বের হ‌তে থাকে। দ্রুত সি‌লিন্ডার‌টি বাসার পাশের সড়কে ফেলে দেন তারা। এতে পাশে থাকা লাকড়ির চুলার আগুন সি‌লিন্ডার গ্যাসের সংস্পর্শে আসলে আগুন ছড়িয়ে পড়ে। 

এই আগুন সড়কের ছড়িয়ে পড়লে  চলাচলকারী ও আশপা‌শের বাসাবাড়ির নারী ও শিশুসহ অন্তত ৩২ জন দগ্ধ হয়।

বৃহস্পতিবার সকালে হাসপাতালে দগ্ধদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন জানান, দগ্ধদের চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তিনি চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করবেন। 

তিনি জানান, অনেকের অবস্থা আশঙ্কাজনক। আমরা কিছু রোগীকে হয়তো বাঁচাতে পারবো না। কিন্তু কোনো রোগীর প্রতি শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের চেষ্টার যেন অবহেলা না থাকে, তা নিশ্চিত করতে চিকিৎসকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভর্তি থাকা গাজীপুরেরঅগ্নিদগ্ধের মধ্যে ১০ ভাগ পুড়ে গেছেন এমন রোগী একজন, ৯৫ ভাগ পুড়ে যাওয়া রোগী তিন জন, এবং ৫০ থেকে ১০০ ভাগ পুড়ে যাওয়া রোগী রোগী আছে ১৬ জন আছেন বলেও স্বাস্থ্যমন্ত্রী।

এআর
গাজীপুরের কালিয়াকৈরে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও এক কিশোরের মৃত্যু...
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বসতবাড়িতে গ্যাস বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর