রাশিয়ায় বিমান হামলায় দুইজন নিহত, স্কুল ও দোকানপাট বন্ধ

আপডেট : ১৭ মার্চ ২০২৪, ০১:৫৪ পিএম

নির্বাচন চলাকালে ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগোরোদ শহরে বিমান হামলায় এ পর্যন্ত দুইজন নিহত হয়েছে। এর জেরে শহরের স্কুল ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার এ হামলার ঘটনা ঘটে। হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে রুশ কর্তৃপক্ষ। তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি কিয়েভ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট নির্বাচন চলাকালে এই হামলার ঘটনা ঘটলো। এ নির্বাচনে জিতলে আরও ছয় বছর ক্ষমতায় থাকবেন পুতিন। শক্ত প্রতিপক্ষ না থাকায় তার জয় নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। যদিও নির্বাচন অবাধ ও সুষ্ঠু নয় বলে মন্তব্য করেছেন পুতিন সমালোচকরা।

বেলগোরোদ শহরের গভর্নর ভ্যাচেসলাভ গ্লাদকভ বলেন, হামলায় গাড়ি পার্কিংয়ে এক নারী নিহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলেকে বাঁচানোর চেষ্টা চালাচ্ছেন চিকিৎসকরা।

রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের আটটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলেও জানান বেলগোরোদ শহরের গভর্নর। এই হামলার জেরে বেলগোরোদে রবি ও সোমবার দোকানপাট বন্ধ থাকবে এবং, সোম ও মঙ্গলবার স্কুলগুলো বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন গভর্নর।

এদিকে, শনিবার মস্কোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর সামারার গভর্নর জানিয়েছেন, তাদের দুইটি তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের ড্রোন। অবশ্য এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। হামলায় বেলগোরোদ ও কুরস্ক অঞ্চলেও ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

একাত্তর/জো
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় সীমান্ত প্রদেশগুলোতে পাকিস্তানের বিমান হামলায় বহু মানুষ হতাহত হয়েছেন। তবে এ নিয়ে দুই দেশের মধ্যে পরস্পরবিরোধী দাবি উঠেছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর