ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২০

আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:২৫ পিএম

দক্ষিণ ইউক্রেনের ওডেসা শহরে রাশিয়ান বাহিনীর জোড়া ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২০ জন নিহত ও ৭৫ জনেরও বেশি আহত হয়েছে। এই হামলার মধ্য দিয়ে রাশিয়া পূর্ণমাত্রায় ইউক্রেন দখলের জন্য আগ্রাসন চালাচ্ছে।

শুক্রবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, প্রথম রাশিয়ান ক্ষেপণাস্ত্রটি বাড়িঘর ও বেসামরিক অবকাঠামোতে আঘাত করেছিলো। হামলার পর উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে গেলে একই জায়গায় আরেকটি ক্ষেপণাস্ত্র আঘাত করে। এই ধরনের ক্ষেপণাস্ত্র হামলাকে সামরিক পরিভাষায় ‘ডবল ট্যাপ হামলা’ বলা হয়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলার নিন্দা করে বলেছেন, রাশিয়াকে আমরা এর ন্যায্য জবাব দেবো।

এদিন আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার ইউক্রেনের জাতীয় টেলিভিশনে জানান, ক্রিমিয়া থেকে দুটি ইস্কান্দার-এম ক্ষেপণাস্ত্র ওডেসা শহরের লক্ষ্য করে ছোঁড়া হয়েছে। হামলার ফলে বেসামরিক অবকাঠামো, গাড়ি, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় ক্ষেপণাস্ত্র আঘাতে নিহতদের মধ্যে একজন চিকিৎসক ও একজন উদ্ধারকারীও ছিলেন।

রাষ্ট্রপতি জেলেনস্কি এই মাসের শুরুতে গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসের সঙ্গে দেখা করার পর থেকে ওডেসায় রুশ হামলা শুরু হয়।

ওডেসা কৃষ্ণ সাগরের একটি খুবই গুরুত্বপূর্ণ বন্দর। এই বন্দর থেকে ইউক্রেনের অধিকাংশ খাদ্যশস্য অন্য দেশে পাঠানো হয়। দেশটির নৌবাহিনীর সবচেয়ে বড় ঘাঁটির অবস্থানও ওডেসায়। এই শহর দখল করতে পারলে ইউক্রেনের নৌবাহিনী বড় ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ। এই নির্বাচনে ভ্লাদিমির পুতিনের জয় নিশ্চিত হয়ে আছে। ভোট শুরুর কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১ টার দিকে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে ওডেসায়।

একাত্তর/এসি
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর