গাজীপুরের আগুনে আরও এক মৃত্যু, বেড়ে ছয়

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১১:২৮ এএম

গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে এখনও পর্যন্ত এ ঘটনায় মোট মৃত্যু হলো ছয়জনের।

রোববার রাতে চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে মারা যান দগ্ধ নার্গিস খাতুন (২২)।

এর আগে সকালে মৃত্যু হয়েছে আরিফুল ইসলাম (৩৫) ও মহিদুল খানের (৩০)।

নার্গিসের মৃত্যুর বিষয় নিশ্চিত করে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর শংকর পাল জানান, তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।

নার্গিস সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বেড়াকোলা খাপারা গ্রামের মৃত মহিদুল খানের স্ত্রী। তার বাবার নাম আব্দুর রাজ্জাক। চাকরি করতেন স্থানীয় একটি গার্মেন্টসে।

এক ছেলের জননী ছিলেন নার্গিস।

শনিবার আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তৈয়বা (৪), তার ভাই তাওহিদ (৬) ও মো. মুনসুর আলী আকন্দের (৪৫)।  

বর্তমানে ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সন্ধ্যায় কালিয়াকৈর কোনাবাড়ী তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৭ জন হাসপাতালে আসেন। এর মধ্যে ৩৪ জনকে ওই রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এলাকাবাসী জানায়, তেলিরচালা এলাকার শফিকুল ইসলাম শফিক তার বাসার জন্য গ্যাস সিলিন্ডার আনেন। সেটি চুলার সঙ্গে লাগানোর সময় গ্যাস বের হতে থাকে। একপর্যায়ে এটিকে বাইরে রাস্তায় ফেলে দেন। সেখানে একটি মাটির চুলার আগুন সিলিন্ডারে লেগে বিস্ফোরণ ঘটে।

একাত্তর/আরএ
রাজধানীর তুরাগে দাম্পত্য কলহে সাত মাসের শিশু রাফা মনিকে আছাড় মেরে হত্যার অভিযোগে বাবা কবির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজীপুর মহানগরের সদর থানা পুলিশের বিশেষ অভিযানে দুইটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুইটি প্রাইভেটকারসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করা হয়েছে। 
নারায়ণগঞ্জে একটি বিদ্যুতকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির ১২ জন কর্মকর্তা-কর্মী দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও...
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অন্তত অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (১১ মে) সকালে প্যানাসিয়া ক্লোদিং নামের ওই কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের মধ্যে ১৬...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর