অবন্তিকার আত্মহত্যা: প্রক্টর দ্বীন ইসলাম জেলে

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ০৩:৫৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায় মায়ের দায়ের করা মামলায় গ্রেপ্তার সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড শেষে জেল হাজতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক আবু বক্কর সিদ্দিক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে সোমবার অবন্তিকার আত্মহত্যার ঘটনায় তার মায়ের দায়ের করা মামলায় দুই অভিযুক্ত আম্মান সিদ্দিকীকে দুই দিন ও দ্বীন ইসলামকে একদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। সেই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে  তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।   

মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা কোতয়ালী থানার ওসি (তদন্ত) শিবেন বিশ্বাস জানান, রিমান্ডে দ্বীন ইসলাম অনেক তথ্য দিয়েছেন। তা যাচাই করে মামলার রহস্য উৎঘাটন করা হবে। 

গেলো শুক্রবার (১৫ মার্চ) রাত ১০টায় নিজের ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে আম্মান সিদ্দিকী ও একইসঙ্গে সহকারী প্রক্টর দ্বীন ইসলামকে দায়ী করে আত্মহত্যা করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ অবন্তিকা।

একাত্তর/এসি
নোয়াখালীতে বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ঋণের নামে ইসলামী ব্যাংক বাংলাদেশ থেকে ৮৫ কোটি টাকা আত্মসাতের মামলায় চট্টগ্রামের আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমসহ (এস আলম) ১১ জনকে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ড দিয়েছে আদালত। 
জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দু'টি আলাদা হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছে হাইকোর্ট।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর