গাজীপুরের আগুনে নিহত বেড়ে ১৩

আপডেট : ১৯ মার্চ ২০২৪, ১১:৩৩ পিএম

গাজীপুর কালিয়াকৈর এলাকায় গ্যাসের আগুনে দগ্ধ মশিউর রহমান (২২) নামে আরও এক জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১৩ জনে।

মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি মারা যান বলেন জানিয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক হোসাইন ইমাম। মশিউরের শরীরের ৬০ শতাংশ দগ্ধ ছিলো।

মশিউরের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার পারুলিয়া গ্রামে। তিনি এটিএস অ্যাপারেলস গার্মেন্টেস এর কর্মী ছিলেন। ঘটনার দিন তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গ্যাসের আগুনে দগ্ধ ইয়াসিন আরাফাত (২১) নামে আরও একজনের মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক জানান, ইয়াসিনের শরীরের ৬২ শতাংশ দগ্ধ হয়েছিল। 

নিহত ইয়াসিনের মামা মো. লিটন জানান, কুষ্টিয়ার খোকসা থানার গবুগ্রাম এলাকার মো.আল আমিনের ছেলে ইয়াসিন। তিনি বাবা-মা, বোনসহ পরিবার নিয়ে কালিয়াকৈরে টপস্টার এলাকায় থাকতেন। পেশায় গার্মেন্টস কর্মী ছিলেন ইয়াসিন। 

২৪ দিন বয়সী তার একটি ছেলে সন্তান রয়েছে।

গত ১৩ মার্চ সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজের আগুন থেকে দগ্ধ হয়ে নারী-শিশুসহ ৩৪ জন হাসপাতালে ভর্তি হন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, তেলিরচালা টপস্টার কারখানার পাশে শফিকুল ইসলাম নামে এক ব্যবসায়ী শ্রমিক কলোনি তৈরি করে ভাড়া দিয়েছেন। তার বাড়িতে থাকা সিলিন্ডারের গ্যাস শেষ হয়ে গেলে পাশের দোকান থেকে নতুন গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে আসা হয়। বাড়িতে সেটি লাগানোর সময় সিলিন্ডারের চাবি খুলে গিয়ে পাশের চুলা থেকে আগুন ধরে যায়। তখন তিনি গ্যাস সিলিন্ডারটি ছুড়ে মারেন বাইরে। এ সময়ে বিস্ফোরণে আশপাশে থাকা শিশু, নারী ও পথচারীর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৩৪ জন দগ্ধ হন।

পরে দগ্ধদের উদ্ধার করে কোনাবাড়ী এলাকার কয়েকটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাদের ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়।

কেএসএইচ
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় মাহিয়া (১৫) নামে আরও এক শিশু শিক্ষার্থী মারা গেছে। এ নিয়ে এই ঘটনায় এখন পর্যন্ত ৩৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।
রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের চারদিন পর দগ্ধ শিক্ষার্থী মাহতাব রহমান ভূঁইয়া (১৪) মারা গেছে।  
গাজীপুরের জয়দেবপুরের মোগরখাল এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় মা পারভিন আক্তারের পর মারা গেলো ১০ বছর বয়সী শিশু তানজিলা। এই ঘটনায় দগ্ধ পাঁচজনের সবাই মারা গেলেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর