হাসপাতাল নয়, এ যেনো মাদকসেবীদের আখড়া!

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৯:১১ পিএম

শেরপুর জেলা সদর হাসপাতালটি যেনো মাদকসেবীদের নিরাপদ স্থান। মাদকের অর্থ জোগাড় করতে চুরি করছে হাসপাতালের বিভিন্ন ঔষধসহ মূল্যবান সামগ্রী। তাদের বাধা দিলেই দায়িত্বরত নার্স ও ওয়ার্ডবয়দের দিচ্ছে নানা হুমকি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি মোকাবেলার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারীবাহিনীকে চিঠি দেয়া হয়েছে।

২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালে এভাবে প্রকাশ্যেই মাদক নিচ্ছে মাদকসেবীরা। তাদের ভয়ে চুপ ওয়ার্ডবয় আর নার্সরা। তবে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালায় মাদকসেবী।

শুধু মাদক গ্রহণই নয়, নেশার টাকা যোগাতে হাসপাতাল থেকে ওষুধ, স্যালাইন, সিরিঞ্জ, ক্যানোলাসহ মূল্যবান সামগ্রী চুরি করে মাদকসেবীরা। অনেক সময় হাতিয়ে নেয় রোগী ও তাদের স্বজনদের টাকা-পয়সা। কখনো কখনো ওয়ার্ডবয় ও নার্সদের কাছ থেকে আদায় করে চাঁদা। মাদকসেবীদের এসব কর্মকাণ্ডে বাধা দিতে গেলে শারীরিক লাঞ্ছনার শিকার হতে হয়।

হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এমন পরিস্থিতির প্রতিকার চেয়েও সমাধান পাননি সবসময় কাজ করা ওয়ার্ডবয় ও নার্সরা। তাই মাদকসেবীর হাত থেকে রক্ষা পেতে হাসপাতালে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি চান তারা।

অবশ্য মাদকসেবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এরইমধ্যে জেলা প্রশাসক ও পুলিশসহ বিভিন্ন দপ্তরে চিঠি দেয়ার কথা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জসিম উদ্দিন বলেন, ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছি। দালাল এবং মাদকসেবী চক্র দূর করার জন্য এরইমধ্যে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর চিঠি লিখেছি। 

শেরপুর জেলা সদর হাসপাতালে প্রতিদিন আউটডোরে চিকিৎসা নিতে আসেন প্রায় আটশ' রোগী। এছাড়া নিয়মিত ভর্তি থেকে চিকিৎসা নেন অন্তত চারশ' জন।

আরবিএস
মাদক, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন নোয়াখালীর বেগমগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
আমার কুলে ছটফটাইয়া পুলাডা মইরা গেলো। আমার পুলাডারে তারা গাফিলতি করে মাইরা ফেলাইছে। আমি একজন দিনমজুর। সারা জীবন মজুরি করে যা কামাইছি সব পুলার পিছনে ঢালছি। পুলাডা ভালা ছাত্র আছিল… এহন আমার পুলাডারে...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর