গোপালগঞ্জে মাইক্রো ও বাসের সংঘর্ষে নিহত পাঁচ

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০১:১১ পিএম

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে চার নারীসহ পাঁচ জন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তারা সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার বেলা ১১টার দিকে জেলার মুকসুদপুরে ছাগল ছেড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি। তবে নিহত চার নারীর বাড়ি মাদারীপুরের কালকিনিতে এবং অপর জনের বাড়ি গোপালগঞ্জে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, ঢাকা থেকে একটি মাইক্রোবাস বরিশালের উদ্দেশে ছেড়ে আসে। গাড়িটি ওই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্লোবাল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের পাঁচ যাত্রী মারা যায়। আহতদের উদ্ধার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা  হয়। 

একাত্তর/এসি
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর