ভারত থেকে কেনা শাল ছুঁড়ে ফেললেন রিজভী

আপডেট : ২০ মার্চ ২০২৪, ০৮:০৪ পিএম

ভারত থেকে নিজের জন্য কিনে আনা কাশ্মীরি শাল ছুঁড়ে ফেলে দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় র্কাালয়ের সামনে শালটি ছুঁড়ে ফেলেন তিনি। এসময় রিজভী জানান, আজ থেকে ভারতের কোনো পণ্য ব্যবহার করবেন না তিনি। পরে নেতাকর্মীরা শালটিতে আগুন ধরিয়ে দেয়।

রিজভী বলেন, ভারতীয় পণ্য বর্জন ও ইন্ডিয়া আউট প্রোগ্রামে বিএনপি সরব থাকবে। বিভিন্ন সংগঠন ও দলের এই ক্যাম্পেইনে বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে। দলীয় নেতাকর্মীদের এর সমর্থনে কাজ করার নির্দেশ দেন বিএনপির এ নেতা। 

সমাবেশে  ক্ষমতাসীন আওয়ামী লীগকে বর্জন করারও আহবান জানিয়ে রিজভী বলেন, আওয়ামী লীগও ভারতীয় পণ্য, তাই তাদের বয়কট করতে হবে। 

তবে বিএনপির এই কর্মসূচীতে কেন্দ্রীয় নেতাদের কার কতোটা সমর্থন আছে সেটি এখনও স্পষ্ট নয়। কারন নয়াপল্টনের এই কর্মসূচিতে স্থায়ী কমিটির নেতাদের কাউকে দেখা যায়নি। 

এদিকে বিএনপির আরেক নেতা মঈন খান অভিযোগ করে বলেন, সুপ্রিম কোট বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিতরা মারামারি করলেও বিএনপি সমর্থিত রুহুল কুদ্দুস কাজলকে কারাগারে আটক করা হয়েছে।

এআর
এক-এগারোর অগণতান্ত্রিক শাসনকালের কঠিন কারাবন্দিত্ব ও নির্যাতনের কষ্ট পেরিয়ে প্রতিকূল পথ অতিক্রম করেই আজ দলকে শক্তিশালী নেতৃত্বে পৌঁছে দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  
জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব নিরসনে ব্যাপক হারে বৃক্ষরোপণের তাগিদ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ছয় মাসে দেশব্যাপী আড়াই কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা ধরা হলেও...
গঠনমূলক সমালোচনা ও মতপ্রকাশের স্বাধীনতাকে স্বাগত জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি সবসময় মধ্যমপন্থী রাজনীতির পথ ধরে এগিয়ে চলে। সমালোচনার আহবান জানিয়ে তিনি বলেন,...
মুক্তিযোদ্ধার হাতে গড়া দল বিএনপিকে নানামুখী ষড়যন্ত্র করেও ব্যর্থ করা যাবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। 
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর