যশোরে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:৫৩ এএম

যশোরে দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে। স্বজনদের দাবি, স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে। একই সঙ্গে হত্যার পর দুই জনকে অস্ত্র হাতে ঘটনাস্থল থেকে চলে যেতে দেখেছেন বলেও দাবি করেছেন তারা।

বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের গোবিলা গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

নিহতের নাম জিল্লুর রহমান শিমুল। তিনি ওই গ্রামের মোখলেসুর রহমানের ছেলে এবং  চুড়ামনকাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনরা জানান, শিমুল রাত গোবিলা বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির অদূরেই তার ওপর হামলা হয়। চিৎকার শুনে আশপাশের কয়েকজন নারী বেড়িয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এসময় সেখান থেকে চিহ্নিত সন্ত্রাসী বুলবুলি ও নাঈমকে ধারালো অস্ত্র হাতে দেখা গেছে। 

তারা জানান, শিমুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাদের দাবি, শিমুল স্থানীয় ইউপি চেয়ারম্যান দাউদ হোসেনের সঙ্গে থাকতো। তার প্রতিপক্ষ সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মুন্নার সঙ্গে বিরোধের জেরে এ হত্যা ঘটানো হয়েছে।

এ বিষয়ে যশোর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যেই। জড়িতদের শনাক্ত ও আটকে কাজ শুরু হয়েছে। 

একাত্তর/এসি
কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাঝরাতে অতর্কিত হামলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে এই ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরকে (৫২) কুপিয়ে হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, আটক ব্যক্তিরা জেলার বাইরের বাসিন্দা...
কিশোরগঞ্জের মিঠামইনে বাড়ির সামনে উপজেলা বিএনপির সভাপতি (বর্তমানে দলীয় পদ স্থগিত) জাহেদুল আলম জাহাঙ্গীরকে (৫৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 
লক্ষ্মীপুরে একটি ভাড়া বাসায় ঢুকে মা ও তার দুই মেয়েকে কুপিয়ে হত্যা করেছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় গুরুতর আহত আরেক মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর