হঠাৎ নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ মিললো পুকুরে

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১১:৩৭ এএম

ঠাকুরগাঁওয়ে হঠাৎ করে নিখোঁজ হওয়া দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের চণ্ডিপুর গ্রাম থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়।

ঠাকুরগাঁওয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা : রাকিবুল আলম।

নিহত শিশুরা হলো- চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোহাম্মদ রাজু (১২)  এবং একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে কাওসার আলী (৭)। সম্পর্কে শিশু দুটি চাচাতো ভাই।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর থেকে শিশু দুটিকে পাওয়া যাচ্ছিলো না। অনেক খোঁজের পর সন্ধ্যার দিকে বাড়ির পাশে পুকুরে মরদেহ ভাসতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের উদ্ধার করা হয়। এরপর ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই জনকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির আবাসিক চিকিৎসক রাকিবুল আলম বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।

একাত্তর/এসি
ঠাকুরগাঁওয়ে প্রায় ১৫ বছর আগে সংঘটিত এক কিশোরী সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছে আদালত। রায়ে তিন আসামিকে আমৃত্যু কারাদণ্ড এবং আরও তিন আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁওয়ে মাঠে পাট কাটার সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নতুন নতুন উদ্ভাবনকে উৎসাহিত করা হলে দেশের কৃষি আরও সমৃদ্ধ হবে এবং কৃষকরাও সরাসরি উপকৃত হবেন।
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া সোবহান উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষার্থীরই মরদেহ উদ্ধার করা হয়েছে। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর