চোরাই যন্ত্রাংশ দিয়ে তৈরি হচ্ছে নকল মোবাইল

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:০৫ পিএম

দামি ব্রান্ডের নাম ও লোগো ব্যবহার করে নকল মোবাইল তৈরি এবং বিক্রির সাথে জড়িত একটি চক্রকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। চক্রের তিন সদস্যকে গ্রেপ্তারের পর মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, বিভিন্ন চোরাই ফোনের যন্ত্রাংশ দিয়ে তৈরি এসব নকল মোবাইল ফোন অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিক্রি করতো তারা। কেনার পর দ্রুত নষ্ট হতো এসব ফোন এবং প্রতারণার শিকার হতো ক্রেতা। 

রাজধানীর অভিজাত শপিংমল ইস্টার্ন প্লাজায় এসব যন্ত্রাংশ দিয়ে বানানো হচ্ছিলো নকল ফোন। চুরি করা মোবাইল ফোনের বিভিন্ন অংশ জুড়ে ভিভো, অপ্পো, আইফোন, রিয়েলমি, নকিয়াসহ বিভিন্ন ব্যান্ডের ফোন তৈরি করা হতো এখানে। শুধু তাই নয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আমদানি করে এনেও বানানো হয় নকল মোবাইল। ডিবির-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ নকল মোবাইল ফোনসহ ইস্টার্ন প্লাজা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে।  

সেইসাথে উদ্ধার করা হয়েছে তিন শতাধিক নকল মোবাইল ফোনসহ বিপুল পরিমাণ মোবাইল তৈরির সরঞ্জাম। ডিবি পুলিশ বলছে এসব সরঞ্জাম দিয়ে ১ হাজারের বেশি মোবাইল বানানো সম্ভব। অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এসব নকল মোবাইল বিক্রি করা হতো। 

ডিবির (ডিএমপি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, তারা বিভিন্ন যায়গা থেকে পার্টস আনতো। পাশাপাশি মোবাইল চুরির পরই তারা সেসব ভেঙে ফেলে এবং বিভিন্ন পার্টস আলাদা বিক্রি করে। আবার বাইরে থেকেও আসে। এসব মিলিয়েই তারা মূলত এই কাজটি করতো।     

মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, ক্রেতারা একটু কম দামে এসব মোবাইল ফোন কেনার মাধ্যমে প্রতারিত হতো।

ডিবি আরও বলে, প্রায় ৩১৭টি মোবাইল আমরা তাদের কাছ থেকে উদ্ধার করেছি। সেখানে মোবাইলের পার্টস রয়েছে তারা আরও মোবাইল তৈরি করতো। তাদের তৈরি মডেলের মধ্যে ভিভো, অপ্পো, আইফোন, রিয়েলমি, নকিয়াসহ বিভিন্ন ব্রান্ডের নকল মোবাইল তারা তৈরি করছে। যে তিনজনকে আমরা গ্রেপ্তার করেছি তারা স্বীকার করেছে, তারা এই কাজ প্রায়ই করে এবং বিভিন্ন যায়গায় কম দামে বাজারজাত করছে।  

শুধু ইস্টার্ন প্লাজাই নয় অন্যান্য শপিং মলের বিক্রি হচ্ছে নকল মোবাইল ফোন। সেখানেও অভিযান চলবে বলছে গোয়েন্দা পুলিশ। 

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদ্‌যাপনকে কেন্দ্র করে রাজধানীর আদাবর এলাকায় বিএনপি নেতা আবুল বাশার খুন হন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম। 
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর