কক্সবাজার শহর থেকে অটোচালককে অপহরণের অভিযোগ

আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০১:২৮ পিএম

কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার এক চালককে অপহরণে অভিযোগ পাওয়া গেছে। অপহৃতের বরাত দিয়ে স্বজনরা জানিয়েছে, তাকে অস্ত্রের মুখে জিম্মি করে গহীন পাহাড়ে নিয়ে যাওয়া হয়েছে এবং পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।

অপহৃত অটোচালকের নাম জাহেদ হোসাইন (২৫)। পরিবারের দাবি, বৃহস্পতিবার রাত ৯টার পর তাকে শহরের লিংক রোড এলাকা থেকে অপহরণ করা হয়। 

জাহেদের বরাত দিয়ে বড় ভাই ছৈয়দ হোসাইন বলেন, এক নারী ও পুরুষ কক্সবাজার শহরের কলাতলী থেকে অটো ভাড়া নেন। লিংকরোড এলাকায় যাওয়ার পর তারা অস্ত্র দিয়ে জিম্মি করে রেলপথ ধরে গহীন পাহাড়ে নিয়ে যায় এবং মুক্তিপণ দাবি করে। দাবি করা টাকা না দিয়ে হত্যার হুমকিও দেওয়া হয়।  এ ব্যাপারে কক্সবাজার সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) কাইসার হামিদ বলেন, বিষয়টি নিয়ে আমাদের একজন অফিসার কাজ করছেন। 

এদিক র‌্যাবের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, অটো চালক অপহরণের ঘটনায় ছায়া তদন্ত শুরু হয়েছে। অবস্থান শনাক্তের চেষ্টা চলছে। তারপরই চূড়ান্ত অভিযান।

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
বঙ্গোপসাগরে সৃষ্ট তীব্র বৈরী আবহাওয়ার জেরে সুন্দরবনে আশ্রয় নিয়ে শেষ রক্ষা হলো না জেলেদের। পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শ্যালারচরের নারকেলবাড়িয়া ও কালামেয়া বনাঞ্চল থেকে সশস্ত্র বনদস্যু ‘বড়...
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর